By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

    রাষ্ট্রদূত খান বলেন, ২৫ বছর আগে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনায় সুস্পষ্ট অঙ্গীকার…

    2 Min Read
    ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খান

    শান্তি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে…

    1 Min Read
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: ৪২ বছরে প্রথম, সাগরপাড়ের জেলেপল্লির পূজায় ডিসি — আনন্দে ভাসলো বাংলাবাজার
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » ৪২ বছরে প্রথম, সাগরপাড়ের জেলেপল্লির পূজায় ডিসি — আনন্দে ভাসলো বাংলাবাজার
বাংলাদেশ

৪২ বছরে প্রথম, সাগরপাড়ের জেলেপল্লির পূজায় ডিসি — আনন্দে ভাসলো বাংলাবাজার

‘আমরা প্রমাণ করতে চাই, এই দেশে সব জাতি, সব সম্প্রদায়, সে যত ছোটই হোক, সরকার তাদের পাশে আছে। তারা তাদের উৎসবগুলো আনন্দের সঙ্গে উদযাপন করবে। আমাদের জেলে ভাইয়েরাও যাতে এই উৎসব নির্বিঘ্নে, আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য আজ আমরা এই জেলেপল্লিতে এসেছি।’

Last updated: October 18, 2026 13:01
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
বাংলাবাজার সর্বজনীন বুড়া কালী মন্দিরে ডিসি জাহিদুল ইসলাম মিঞা
SHARE

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বলের সাগরপাড়ের প্রত্যন্ত জেলেপল্লি। দরিদ্র জেলে সম্প্রদায়ের বসবাস এই এলাকায়। এখানকার বাংলাবাজার সর্বজনীন বুড়া কালী মন্দিরে ১৯৮৪ সাল থেকে দুর্গাপূজার আয়োজন হয়ে আসছে। কিন্তু দীর্ঘ ৪২ বছরে কোনো জেলা প্রশাসক এই মন্দিরে আসেননি বলে দাবি স্থানীয় আয়োজকদের। এবার মহাসপ্তমীর সন্ধ্যায় সেই জেলেপল্লির পূজামণ্ডপে হাজির হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

শুধু আনুষ্ঠানিক পরিদর্শন নয়, জেলা প্রশাসক ঘুরে দেখেন পূজামণ্ডপ, কথা বলেন আয়োজক ও স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষের সঙ্গে। তাঁদের উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। নারীদের হাতে তুলে দেন শাড়ি। পাশাপাশি নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেন।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি গুরুধন দাশ বলেন, ‘দরিদ্রপীড়িত এই জেলেপল্লিতে ডিসি স্যারকে পেয়ে আমরা অনেক অনেক আনন্দিত। তিনি নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এতে আমরা অনেক আশ্বস্ত হয়েছি।’

কমিটির সাধারণ সম্পাদক রতন দাশ বলেন, ‘এই প্রত্যন্ত অঞ্চলে জেলা প্রশাসক আমাদের দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে আসবেন, এটা কল্পনাও করিনি।’ তাঁর দাবি, ১৯৮৪ সালে মন্দিরে দুর্গাপূজা শুরুর পর গত ৪২ বছরে এই প্রথম কোনো জেলা প্রশাসক সেখানে এসেছেন।

জেলেপল্লির মানুষের উদ্দেশে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম দুর্গাপূজা। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষসহ সব সম্প্রদায় যাতে সমানভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা প্রমাণ করতে চাই, এই দেশে সব জাতি, সব সম্প্রদায়, সে যত ছোটই হোক, সরকার তাদের পাশে আছে। তারা তাদের উৎসবগুলো আনন্দের সঙ্গে উদযাপন করবে। আমাদের জেলে ভাইয়েরাও যাতে এই উৎসব নির্বিঘ্নে, আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন, সে জন্য আজ আমরা এই জেলেপল্লিতে এসেছি।’

মন্দিরের আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, ‘জায়গা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে, সবাই এসে আনন্দ উদযাপন করতে পারলেন কি না, তাঁদের ধর্মীয় সংস্কৃতি ও রীতিনীতি পালন করতে পারলেন কি না।’

পশ্চিম চাম্বলের এই এলাকায় অতীতে পূজামণ্ডপে হামলার ঘটনাও ঘটেছে। বাংলাবাজার জলদাশপাড়ার পূজামণ্ডপে হামলার পাশাপাশি বাঁশখালীর ১৫টি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এর মধ্যে একটি মন্দিরে প্রতিমা এবং ১৪টি মন্দিরের তোরণ ভাঙচুর করা হয়। সংঘর্ষে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ৩০ থেকে ৩৫ জন আহত হন বলে জানা যায়। ওই ঘটনায় পুলিশ তিনটি মামলা করে। মামলাগুলোতে এজাহারনামীয় ৬২ জনসহ বিপুলসংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। গ্রেপ্তার করা হয় ২১ জনকে।

এমন প্রেক্ষাপটে এবার দুর্গাপূজায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, উৎসবের আনন্দ যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামে প্রায় পাঁচ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মহাসপ্তমীতে বাঁশখালীর চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এগুলো হলো পশ্চিম চাম্বল বাংলাবাজার সর্বজনীন বুড়া কালী মন্দির, শ্রীশ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ, সাধনপুর পল্লীমঙ্গল সমিতি মণ্ডপ এবং বাণীগ্রাম জগন্নাথধাম সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপ। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সাজসজ্জা ও আয়োজনের প্রশংসা করেন। নারী পুণ্যার্থীদের মধ্যে শাড়ি বিতরণের পাশাপাশি দুটি মণ্ডপে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়।

জাহিদুল ইসলাম জানান, এবার চট্টগ্রামে প্রায় ৪০০টি পূজামণ্ডপ বেড়েছে। জেলায় প্রায় ২ হাজার ৫৯৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোর জন্য সরকারি আর্থিক সহায়তা ও জিআর চালের বরাদ্দও বাড়ানো হয়েছে। প্রতিটি মণ্ডপের খোঁজখবর রাখতে প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত মণ্ডপ পরিদর্শন করছেন। ট্যাগ অফিসাররাও আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন জানান, পূজামণ্ডপের সংখ্যা বাড়ায় আনসার ও ভিডিপি সদস্যের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রান্তিক এলাকার মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তাঁরা। উৎসব শেষ হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে।

সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি হিসেবে তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এ দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করছেন। একে অপরের উৎসবে অংশ নিচ্ছেন, বিপদে পাশে দাঁড়াচ্ছেন। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখতে হবে। তিনি বলেন, ‘আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা থাকতে পারে। আমাদের হয়তো অনেক প্রাচুর্য না-ও থাকতে পারে। কিন্তু আমাদের এই যে বন্ধন, এটি অনেক দৃঢ়, অনেক শক্তিশালী।’

প্রধানমন্ত্রীর ‘রেইনবো নেশন’ ধারণার কথা উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি রয়েছে। এসব স্বকীয়তা বজায় রেখেই সবাইকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম সফরে আসবেন। তাঁর সফরের ঘোষণায় বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

জেলা প্রশাসকের সঙ্গে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. তামজীদুর রহমান তন্ময় এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

মিশকাতুল ইসলাম বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই দেশে কোনো ভেদাভেদ নেই।’ তিনি পূজার নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস দেন এবং প্রত্যন্ত এলাকায় জেলা প্রশাসকের উপস্থিতির প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত মানুষের মুখে হাসি দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আপনাদের সবার মুখের হাসি দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের হয়তো অনেক উন্নত অবকাঠামো নেই, কিন্তু আমাদের অনেক বড় মন আছে, হৃদয় আছে। পুরো প্রশাসন আপনাদের পাশে আছে। রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের পাশে আছেন। আপনারা আনন্দ করবেন, উৎসব করবেন, আপনাদের ধর্মীয় সব আচার-অনুষ্ঠান পালন করবেন।’

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:৪২ বছরে প্রথমসাগরপাড়ের জেলেপল্লির পূজায় ডিসি — আনন্দে ভাসলো বাংলাবাজার
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article নিউইয়র্কে প্রথম আলোর ‘দেখা-সাক্ষাৎ’: প্রকৃতি, জীববৈচিত্র্য ও স্বাস্থ্যসচেতনতায় গুরুত্বারোপ
Next Article নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

বাংলাদেশ

সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই: নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‘সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই’…

2 Min Read
বাংলাদেশ

কক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির…

2 Min Read
বাংলাদেশ

সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ আ.লীগের ৪০ নেতাকর্মীর নামে মামলা

বিশেষ প্রতিনিধি: সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ যুবলীগের ব্যানারে রাতের আঁধারে বর্তমান সরকার বিরোধী মিছিল করার অভিযোগে সাবেক মন্ত্রী ও…

3 Min Read
বাংলাদেশযুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইনের প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ

আইবিএন রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ‘সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬’ পাসের প্রতিবাদে এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথিত মামলার…

4 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?