By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

    রাষ্ট্রদূত খান বলেন, ২৫ বছর আগে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনায় সুস্পষ্ট অঙ্গীকার…

    2 Min Read
    ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খান

    শান্তি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে…

    1 Min Read
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান
বাংলাদেশ

নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

Last updated: October 18, 2026 13:07
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
SHARE

নিজস্ব প্রতিবেদক: কর্মদক্ষতা, পেশাদারিত্ব, সর্বোচ্চ দায়িত্ববোধ ও মানবিক নেতৃত্বে মাদক, কিশোর গ্যাং দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যানজট নিরসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৃথকভাবে এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মোঃ আসলাম, গাজী সোহেল, সাদ্দাম হোসেন মুন্না, মোঃ আল আমিন, জসীমউদ্দীন, কাজী আনিসুল হক হীরা ও শাহ আলম।

সম্মাননা স্মারক পেয়ে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব। মাদক, কিশোর গ্যাং ও অপরাধ দমনে আমরা যেভাবে কাজ করছি, আগামীতেও তা অব্যাহত থাকবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক নারায়ণগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। এই সম্মাননার জন্য তিনি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সম্মাননা গ্রহণ করে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, এই সম্মাননা আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের। সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের সহযোগিতা পেলে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়া সম্ভব হবে। আমি যোগদানের পর থেকেই জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলের ব্যাপক সহযোগিতা পেয়েছি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করতে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষতা, সততা, মানবিকতা ও সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক ও কিশোর গ্যাং দমন, যানজট নিরসন এবং জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। একজন দক্ষ প্রশাসক ও একজন চৌকস, সৎ ও মানবিক পুলিশ সুপার হিসেবে তাঁরা ইতোমধ্যেই নারায়ণগঞ্জবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁদের এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এই সম্মাননা স্মারক প্রদান করেছি। আমরা আশা করি, তাঁদের নেতৃত্বে নারায়ণগঞ্জ আরও এগিয়ে যাবে।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article ৪২ বছরে প্রথম, সাগরপাড়ের জেলেপল্লির পূজায় ডিসি — আনন্দে ভাসলো বাংলাবাজার
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

বাংলাদেশ

শিক্ষা ও গবেষণা নির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য-ভিসি হেমায়েত জাহান

জহুরুল ইসলাম জুয়েল: শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময়…

6 Min Read
বাংলাদেশ

পাতাল-উড়াল মেট্রোরেলের দুই লাইনের নির্মাণে প্রশাসনিক জটিলতা: দ্রুত কাজ শুরুর আহবান জাপান দূতাবাসের

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৫ : ঢাকার যানজটমুক্তকরণের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে নির্মাণাধীন পাতাল ও উড়াল মেট্রোরেলের দুটি গুরুত্বপূর্ণ লাইন—এমআরটি-১ এবং…

5 Min Read
বাংলাদেশ

বিকল্প রাজনীতির কথা ভেবেছিলেন ডা. বি. চৌধুরী : ওবায়দুর রহমান 

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ৮ মে (শুক্রবার) বিকল্পধার বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক…

4 Min Read
বাংলাদেশমতামত

জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?

মানিক লাল ঘোষ: রাজনৈতিক পটপরিবর্তনের আলোড়নে অনেক সময়ই আবেগের আতিশয্যে ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য ধূলিসাৎ করার একটা প্রবণতা দেখা যায়। কিন্তু…

6 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?