By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

    রাষ্ট্রদূত খান বলেন, ২৫ বছর আগে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনায় সুস্পষ্ট অঙ্গীকার…

    2 Min Read
    ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খান

    শান্তি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে…

    1 Min Read
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: বহাল তবিয়তে সোনালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আ. লীগ সিন্ডিকেট 
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » বহাল তবিয়তে সোনালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আ. লীগ সিন্ডিকেট 
বাংলাদেশ

বহাল তবিয়তে সোনালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আ. লীগ সিন্ডিকেট 

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের এক বছর পরেও চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অফিস, প্রিন্সিপাল অফিস এবং বিভিন্ন শাখায় আওয়ামী লীগ সিন্ডিকেট ক্ষমতা ধরে রেখেছে। এই প্রভাবশালী গোষ্ঠী নিয়োগ, বদলি, পদোন্নতি এবং ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করছে বলে অভিযোগ রয়েছে।

Last updated: August 9, 2025 06:18
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
ছবি: সংগৃহীত।
SHARE

মোহাম্মদ জুবায়ের, চট্টগ্রাম : দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল এখনো আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাব ও দুর্নীতির কব্জায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের এক বছর পরেও চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অফিস, প্রিন্সিপাল অফিস এবং বিভিন্ন শাখায় আওয়ামী লীগ সিন্ডিকেট ক্ষমতা ধরে রেখেছে। এই প্রভাবশালী গোষ্ঠী নিয়োগ, বদলি, পদোন্নতি এবং ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করছে বলে অভিযোগ রয়েছে। এতে হাজারো নিরীহ কর্মকর্তা ও কর্মচারী বৈষম্যের শিকার হচ্ছেন, যার ফলে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সোনালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলে আওয়ামী লীগ ও তাদের সংশ্লিষ্ট সংগঠন যেমন বঙ্গবন্ধু পরিষদ এবং স্বাধীনতা স্বপক্ষীয় ব্যাংকার ফোরামের মাধ্যমে নিয়োগ, বদলি এবং গুরুত্বপূর্ণ পদে প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে, চট্টগ্রামের জেনারেল ম্যানেজারস অফিস (সাউথ) এর জিম (ইনচার্জ) মোঃ ফোরকানের নেতৃত্বে এই সিন্ডিকেট সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে যে ফোরকান বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দকে ব্যবহার করে জিএম অফিস, প্রিন্সিপাল অফিস এবং বিভিন্ন শাখা নিয়ন্ত্রণ করছেন। তিনি জিএম মোঃ মুসা খানকে বিতাড়িত করার ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ উঠেছে।

যাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ: 

মোঃ ফোরকান: জিএম (ইনচার্জ) হিসেবে ক্ষমতার অপব্যবহার করে নিজের বলয়কে শক্তিশালী করছেন। তিনি বঙ্গবন্ধু পরিষদের সদস্যদের পৃষ্ঠপোষকতা দিয়ে গুরুতপূর্ণ পদে নিয়োগ ও বদলি নিয়ন্ত্রণ করছেন।

জান মোহাম্মদ সাইফুল্লাহ: বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আওয়ামীপন্থীদের পদায়ন ও সুবিধা প্রদানে প্রধান ভূমিকা পালন করছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

আরিফা আফরিন: যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি সাসপেন্ড হয়েছেন।

মোঃ মলকুতুর রহমান: পাঁচলাইশ শাখার ম্যানেজার হিসেবে ঋণ বিতরণে অনিয়ম ও আওয়ামীপন্থীদের সুবিধা প্রদানের অভিযোগ রয়েছে।

মোহাম্মদ আজগর আলী: দেওয়ান হাট মিঠা গলি শাখার ম্যানেজার হিসেবে ১৬ বছর ধরে চট্টগ্রামে ক্ষমতার দাপট দেখাচ্ছেন।

এ বি এম খালেদুজ্জামান: ধনিয়ালাপাড়া শাখার ম্যানেজার হিসেবে বঙ্গবন্ধু পরিষদের সমর্থনে অনৈতিক সুবিধা গ্রহণ করছেন।

রাশেদুল ইসলাম: সহকারী প্রকৌশলী হিসেবে ১৫ বছর ধরে ব্যাংক কলোনিতে বিনা ভাড়ায় থাকা এবং ফাইল প্রক্রিয়াকরণে উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে।

বঙ্গবন্ধু পরিষদের প্রভাব: বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে গঠিত একটি পাল্টা কমিটি, যার মধ্যে জান মোহাম্মদ সাইফুল্লাহ, খালিদ রশিদ, রানা অমিতাভ দাশ প্রমুখ রয়েছেন, চট্টগ্রাম অঞ্চলের সোনালী ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই কমিটির সদস্যদের মধ্যে আরিফা আফরিন, এবিএম খালেদুজ্জামান, সুচন্দ্রা চৌধুরী, মিন্টু রাম দাস, মূলকুতুবুর রহমান, উজ্জ্বল কান্তি দে, চন্দন চক্রবর্তী, মোহাম্মদ আজগর আলী, মোস্তফা নাজমুল কাউসার, শুভাশীষ ঘোষ প্রমুখ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন। এছাড়া, খোরশেদ আলম, এ কে এম আহসান আরিফ, হাসান তারেক, রানী দাশ, সুমন কুমার নাথ, আসাদ আলী, আবুল হাসনাত মোঃ আব্দুল্লাহ, শিপ্রা রানী মজুমদার, অর্পিতা বড়ুয়া, জুয়েল পান্থ, রাজীব রায় চৌধুরী, জিয়াউদ্দিন চৌধুরী, সাইফুর রহমান, মোহাম্মদ আসাদ প্রমুখ বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা স্বপক্ষীয় ফোরামের মাধ্যমে ১৫-২০ বছর ধরে চট্টগ্রামে প্রভাব বিস্তার করছেন।

কর্মচারীদের ক্ষোভ ও দাবি: সোনালী ব্যাংকের সৎ ও নিরীহ কর্মকর্তা-কর্মচারীরা এই আওয়ামীপন্থী সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, এই গোষ্ঠী ঋণখেলাপিদের সুবিধা দিচ্ছে এবং বদলি ও পদোন্নতিতে বৈষম্য করছে। কেউ কেউ এখন জিয়া পরিষদে যোগ দিয়ে নিজেদের অবস্থান পোক্ত করার চেষ্টা করছেন। কর্মচারীরা অভিযোগ করেছেন যে এই সিন্ডিকেটের কারণে সাধারণ কর্মচারীরা হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছেন।

সংস্কারের প্রয়োজনীয়তা: সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক করেছেন যে, অচিরেই সোনালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চল থেকে এই আওয়ামী দোসরদের বদলি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ব্যাংকিং খাতে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই অবস্থা জনগণের আস্থা ও ব্যাংকের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

সোনালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চল আওয়ামী লীগের প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠছে। আইন-শৃঙ্খলা বাহিনী, দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছাড়া এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। সোনালী ব্যাংকের সুনাম ও জনগণের সম্পদ রক্ষার জন্য অবিলম্বে সংস্কার ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:আ. লীগচট্টগ্রামসোনালী ব্যাংক
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article হ্যানয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
Next Article নতুন মালিকানায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

বাংলাদেশ

বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। সংগঠনটি শুক্রবার (১৭…

2 Min Read
বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ বিকৃত করে রাজনৈতিক প্রতিপক্ষ দমন —জাতির সঙ্গে প্রহসন: ড. প্রদীপ রঞ্জন কর

হাকিকুল ইসলাম খোকন: বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার একটি অবিস্মরণীয় অধ্যায়। এ উদ্দেশ্যে প্রণীত…

3 Min Read
বাংলাদেশ

শেখ মুজিবসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে।…

2 Min Read
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এনপিজেএ সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান

আইবিএন রিপোর্ট: নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নিউজ পোর্টাল ব্রাহ্মণবাড়ীয়া২ইউএসএ.কম…

2 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?