By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
    আরব আমিরাতে ভিসা সংকট: মারাত্মক হুমকির মুখে  বাংলাদেশি শ্রমবাজার

    নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায়…

    2 Min Read
    যে কারণে ‘আলাস্কা’ বিক্রি করে দেয় রাশিয়া

    ১৮৬০ এর দশকের গোড়ার দিকে জার দ্বিতীয় আলেকজান্ডার এই সিদ্ধান্তে উপনীত হন,…

    4 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ
ইউরোপবাংলাদেশ

বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা ও হয়রানির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের বার ও আইন সমিতিগুলোর শীর্ষ সংগঠন কাউন্সিল অব বারস অ্যান্ড ল’ সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই)।

Last updated: May 2, 2026 07:00
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
SHARE

হাকিকুল ইসলাম খোকন: বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাঁধা ও হয়রানির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের বার ও আইন সমিতিগুলোর শীর্ষ সংগঠন কাউন্সিল অব বারস অ্যান্ড ল’ সোসাইটিজ অব ইউরোপ (সিসিবিই)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটি প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক পত্র পাঠায়। সিসিবিই’র সভাপতি রোমান জাভরশেক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠন ‘জাস্টিস মেকারস বাংলাদেশ’ (জেএমবিএফ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন জেলা বার ও সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আইনজীবীদের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সমর্থিত এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাঁধা দেওয়া হয়েছে, অনেককে শারীরিকভাবে হয়রানি করা হয়েছে এবং ‘ফ্যাসিস্টদের সহযোগী’ আখ্যা দিয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ প্রয়োগের অভিযোগও তুলে ধরা হয়।

চিঠিতে জাতিসংঘের “আইনজীবীদের ভূমিকা সম্পর্কিত মৌলিক নীতিমালা”-এর ১৬, ১৭, ১৮ ও ২৩ নম্বর অনুচ্ছেদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়—

রাষ্ট্রের দায়িত্ব হলো আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জন্য ভয়ভীতিমুক্ত কর্মপরিবেশ তৈরি করা। আইনজীবীদের মতপ্রকাশ ও সংগঠন করার পূর্ণ স্বাধীনতা থাকতে হবে। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো আইনজীবীকে তার মক্কেল বা রাজনৈতিক মতাদর্শের সঙ্গে একীভূত করে দেখা যাবে না।

সিসিবিই আরও জানায়, সম্প্রতি ইউরোপীয় কাউন্সিল কর্তৃক গৃহীত ‘আইনজীবী পেশার সুরক্ষা সংক্রান্ত কনভেনশন’ দ্রুত স্বাক্ষর ও অনুসমর্থনের জন্য বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে। সংস্থাটির মতে, এই কনভেনশন বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিঠির শেষাংশে বাংলাদেশ সরকারের প্রতি তিনটি প্রধান আহ্বান জানানো হয়—

প্রথমত, বার নির্বাচনে সকল আইনজীবীর সমান ও বৈষম্যহীন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, নির্বাচনী অনিয়ম, বাধা প্রদান ও সহিংসতার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

তৃতীয়ত, আইনজীবীরা যেন কোনো ধরনের হয়রানি বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ব্রাসেলসভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থাটি ইউরোপের ৪৬টি দেশের বার সমিতির প্রতিনিধিত্ব করে এবং বিশ্বব্যাপী ঝুঁকিতে থাকা আইনজীবীদের সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি চিঠিটির অনুলিপি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরেও পাঠানো হয়েছে।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:ইউরোপীয় বার কাউন্সিলবার কাউন্সিল নির্বাচনবাংলাদেশ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ আ.লীগের ৪০ নেতাকর্মীর নামে মামলা
Next Article শার্শায় চাঁদা না পেয়ে হামলা, ভাংচুর ও মারপিট: আতঙ্কে গ্রামবাসী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

বাংলাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জ সংবাদদাতা: ৯ ডিসেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির নারায়ণগঞ্জ জেলার…

2 Min Read
বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ বিচার প্রক্রিয়া আইনের শাসনকে ব্যাহত করবে: ১৩৫ জন কবি সাংবাদিক, লেখক ও কলা-কুশলীদের বিবৃতি

ডেস্ক নিউজ: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়ের বিরুদ্ধে শতাধিক শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কবি,…

12 Min Read
বাংলাদেশযুক্তরাষ্ট্র

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

হাকিকুল ইসলাম খোকন: ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ‘July Beyond Borders’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম…

1 Min Read
বাংলাদেশ

বিকল্প রাজনীতির কথা ভেবেছিলেন ডা. বি. চৌধুরী : ওবায়দুর রহমান 

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ৮ মে (শুক্রবার) বিকল্পধার বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক…

4 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?