৫ আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিক এবং গণমাধ্যমের উপর নিপীড়ন পুরো দুনিয়াকে হতবাক করেছে – হাবিবে মিল্লাত

গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর সভাপতি এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড. হাবিবে মিল্লাত মুননা বলেছেন, ৫ আগস্ট ২০২৪,পরবর্তী সময় সাংবাদিক এবং গণমাধ্যমের উপর নিপীড়ন পুরো দুনিয়াকে হতবাক করে দিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়েও যা কখনো হয়নি।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
ছবি: গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর সভাপতি এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড. হাবিবে মিল্লাত মুননা

শফিক বাবু/হাকিকুল ইসলাম খোকন: গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর সভাপতি এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড. হাবিবে মিল্লাত মুননা বলেছেন, ৫ আগস্ট ২০২৪,পরবর্তী সময় সাংবাদিক এবং গণমাধ্যমের উপর নিপীড়ন পুরো দুনিয়াকে হতবাক করে দিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়েও যা কখনো হয়নি।

তিনি গত বুধবার, ১ এপ্রিল ২০২৬,দেশ-বিদেশের সাংবাদিকদের নিয়ে গঠিত “স্মরণে ৭১, হৃদয়ে বাংলাদেশ” গ্রুপে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক শফিক বাবু’র সঞ্চালনায় ভার্চুয়ালি এই অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বিগত ১৬ বছরে আমরা অনেকেই কিছুটা ভুল করেছি অন্যায় করেছি, কোথাও কোথাও দুর্নীতি হয়েছে সে কারণে আমরা অনুতপ্ত, ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণকে সাথে নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে হাবিবে মিল্লাত বলেন, গত ১৮ মাসে কথিত ইউনুসের সরকার ১৬ বছরকে ছড়িয়ে গেছে। অপরদিকে চাঁদাবাজিতে বিএনপি দেশজুড়ে জনগণকে অতিষ্ঠ করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে হাবিবে মিল্লাত উল্লেখ করেন, জাতিসংঘের চিঠির বিষয়ে ইউনূসের নীরবতা তারই ধারাবাহিকতার ফসল। বিএনপি সরকারের ভূমিকাও একই বলে মন্তব্য তাঁর।

৫ আগস্টের ২০২৪,পর ১২ হাজার সংখ্যালঘুসহ বিভিন্ন ধর্মের নারী নির্যাতনের শিকার হয়েছে এবং ৪ হাজার নারী ধর্ষিতা হয়েছে জানিয়ে ড. হাবিবে মিল্লাত অভিযোগ করেন ইউনুসের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে ।

মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকারদের চোখ রাঙানো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। যে জামায়াতের ৬ পার্সেন্ট ভোট ব্যাংক ছিলো এখন তারাই জোট গত ভাবে সংসদে ৭৮ টি সিট দখল করেছে সে কারণেই তারা বিএনপিকে শাসিয়ে কথা বলছে- মন্তব্য হাবিবে মিল্লাতের।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যাপক ড. হাবিবে মিল্লাত নিজের দেশ আর জনতার প্রতি ভালোবাসা জানিয়ে বেশ আবেগ নিয়ে জানান, বিচার ব্যবস্থার প্রতি ন্যূনতম ভরসা থাকলে দেশে ফিরতাম। কিন্তু ফেরার মত বাস্তবতা এখনও তৈরি হয় নাই। তবে রাজপথে থেকে যে সব নেতাকর্মীরা মিছিল করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান রইলো।

তিনি আরও বলেন, খুব শীগ্রই নিজ ভূমিতে ফেরবে আওয়ামী লীগ তবে একা নয় মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সঙ্গে নিয়ে ফিরবে ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাসেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সোমা ইসলাম, বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খেকন, আহমেদ রাসেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আতাহার হাওলাদার, সাজ্জাদ হোসেন, এস এম দুলাল হোসেন, খোন্দকার তারেক রায়হান। সভার শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশন এবং ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪। সীলে ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা , ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড এবং আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version