ফোবানার ‘মিট দ্য প্রেস’ আজ সন্ধ্যা ৮টায় নিউইয়র্কে

আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ (লেবার ডে উইকেন্ড) তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনটি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করা হয়েছে। সম্মেলনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। পাশাপাশি বাংলার আবহমান সংস্কৃতি এবং ফোবানার ৪০ বছরের ইতিহাস ধারাবাহিকভাবে উপস্থাপন করা হবে।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...

ডেস্ক রিপোর্ট: আজ বুধবার, ১লা এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৮টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের মিলনায়তনে ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে একটি সংবাদ সম্মেলন (মিট দ্য প্রেস) অনুষ্ঠিত হবে।

ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্বাগতিক সংগঠনের নেতারা এতে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে সকল গণমাধ্যমকর্মীসহ সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন ফোবানা সম্মেলনের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, হোস্ট কমিটির কনভেনর নুরুল আমিন বাবু এবং সদস্য সচিব মঞ্জুর কাদের।

৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির (অ্যাস্টোরিয়া) ইভাঞ্জেল ক্রিস্টিয়ান সেন্টারের সুবিশাল মিলনায়তনে। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ (লেবার ডে উইকেন্ড) তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনটি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করা হয়েছে। সম্মেলনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। পাশাপাশি বাংলার আবহমান সংস্কৃতি এবং ফোবানার ৪০ বছরের ইতিহাস ধারাবাহিকভাবে উপস্থাপন করা হবে।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version