নিউইয়র্কে টিনা মেরির ফিউনারেল অনুষ্ঠিত, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও দেলাওয়ার মানিক -এর অংশগ্রহণ 

নিউইয়র্ক সিটির সাবেক স্পিকার পিটার ভ্যালোন সিনিয়রের মমতাময়ী মা টিনা মেরি ভ্যালোন (৮৯/৯০)-এর ফিউনারেল গত শনিবার ২৮ মার্চ ২০২৬ তারিখে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় ৩৮-০৮ ডিটমাস বুলেভার্ডে অনুষ্ঠিত হয়েছে।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
ছবি: নিউইয়র্কে টিনা মেরির ফিউনারেল অনুষ্ঠানে ডানে সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, মাঝে প্রয়াত টিনা মেরির ছবি ও ডানে সাংবাদিক দেলাওয়ার মানিক।

নিউইয়র্ক সিটি রিপোর্টার: নিউইয়র্ক সিটির সাবেক স্পিকার পিটার ভ্যালোন সিনিয়রের মমতাময়ী মা টিনা মেরি ভ্যালোন (৮৯/৯০)-এর ফিউনারেল গত শনিবার ২৮ মার্চ ২০২৬ তারিখে নিউইয়র্কের অ্যাস্টোরিয়ায় ৩৮-০৮ ডিটমাস বুলেভার্ডে অনুষ্ঠিত হয়েছে।

ছবিতে টিনা মেরি তনয় নিউইয়র্ক সিটির সাবেক স্পিকার পিটার ভ‍্যলোন সিনিয়র মাঝে, বামে দেলওয়ার মানিক ও ডানে সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন।

প্রায় দুইশতাধিক অতিথি এতে অংশগ্রহণ করেন। মূলধারার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, মানবাধিকার, সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ ও কলামিস্টসহ বিভিন্ন শ্রেণির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ছবি: প্রয়াত টিনা মেরি ভ‍্যলোনের ছবির পাশে বামে দেলাওয়ার মানিক, লিন্ডা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।

বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতি ও সাংবাদিকতায় সক্রিয়, বহুজাতিক সম্মাননা বিজয়ী সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন এবং ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সাধারণ সম্পাদক দেলাওয়ার মানিক। এছাড়া নিউইয়র্ক স্টেট ও সিটির নির্বাচিত প্রতিনিধিরাও ফিউনারেলে যোগ দেন।

ছবি: প্রয়াত টিনা মেরি ভ‍্যলোনের স্বামীর সাথে।

টিনা মেরি ভ্যালোন গত শুক্রবার ২৭ মার্চ ২০২৬ নিউইয়র্কে ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি স্বামী পিটার এফ. ভ্যালোনের সঙ্গে ৬৮ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁকে গত সোমবার ৩০ মার্চ ২০২৬ সমাহিত করা হয়। ফিউনারেলে উপস্থিত সবাই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version