By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
    আরব আমিরাতে ভিসা সংকট: মারাত্মক হুমকির মুখে  বাংলাদেশি শ্রমবাজার

    নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায়…

    2 Min Read
    যে কারণে ‘আলাস্কা’ বিক্রি করে দেয় রাশিয়া

    ১৮৬০ এর দশকের গোড়ার দিকে জার দ্বিতীয় আলেকজান্ডার এই সিদ্ধান্তে উপনীত হন,…

    4 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইনের প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইনের প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশযুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইনের প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আইন বাতিল, রাজবন্দীদের মুক্তি, পুলিশ হত্যার বিচার, সংবিধান লঙ্ঘনকারীদের গ্রেফতার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপব্যবহার বন্ধ এবং ১৯৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান। তারা জঙ্গি-সন্ত্রাসের উত্থান রোধে প্রেসিডেন্ট ট্রাম্প ও জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেন।

IBN-News-Logo-Blue
Last updated: April 22, 2026 11:02
By
IBN News
IBN-News-Logo-Blue
ByIBN News
WE Are love for news
Follow:
Share
২০ এপ্রিল জাতিসংঘের সদর দফতরের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ।
SHARE
https://ibnnews24.com/wp-content/uploads/2026/04/InShot_20260422_205454807.mp4

আইবিএন রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ‘সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬’ পাসের প্রতিবাদে এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথিত মামলার রায় বাতিলসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে গত ২০ এপ্রিল ২০২৬ দুপুর ১২টায় এক প্রতিবাদ বিক্ষোভ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘এলায়েন্স অব বাংলাদেশি আমেরিকান্স’, হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবারসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বাকসুর সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ করের নেতৃত্বে দেড় শতাধিক প্রবাসী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক প্রবাসী সমাবেশে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ড. প্রদীপ কর।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকীব মন্টু, সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ দশকের ছাত্রনেতা সমীর রায়, সাবেক প্রেস মিনিস্টার সাবান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূঁইয়া।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আইন বাতিল, রাজবন্দীদের মুক্তি, পুলিশ হত্যার বিচার, সংবিধান লঙ্ঘনকারীদের গ্রেফতার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপব্যবহার বন্ধ এবং ১৯৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান। তারা জঙ্গি-সন্ত্রাসের উত্থান রোধে প্রেসিডেন্ট ট্রাম্প ও জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি-জামায়াত সরকার উৎখাতের দুর্বার আন্দোলনের হুমকি দেন।

ড. প্রদীপ কর ঘোষণা করেন, ৪ মে স্টেট ডিপার্টমেন্টের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ৩০ এপ্রিল স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে আরেকটি বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আওয়ামী পরিবারসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃকর্মীর মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, শেখ কামাল সংসদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ডা. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সোলাইমান আলী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি অ্যাডভোকেট মুর্শেদা জামান, শেখ হাসিনা মঞ্চের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাইনউদ্দিন, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, শাখাওয়াত আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, এডভোকেট রকিবউদ্দিন দুলাল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন সুলতানা পলি, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচএম ইকবাল, সাধারণ সম্পাদক কিবরিয়া জামান, শেখ হাসিনা মঞ্চের সহ-সভাপতি টি.মোল্লা, বাকের ভূঁইয়া, যুবলীগ নেতা তারেকুল হায়দার চৌধুরী, শেখ জামাল, খন্দকার জাহেদুল ইসলাম,যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম, হৃদয় মিয়া প্রমুখ।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। চলতি বছরের ৮ এপ্রিল জাতীয় সংসদে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়, যা ওই নিষেধাজ্ঞাকে আইনি রূপ দেয়।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:আওয়ামী লীগজাতিসংঘবিক্ষোভ সমাবেশ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
IBN-News-Logo-Blue
ByIBN News
Follow:
WE Are love for news
Previous Article উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো
Next Article দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইয়ে ফারাজ করিম, হাসিনাপন্থী কর্মকর্তা ও অস্ত্র ব্যবসায়ীর সাথে বৈঠক
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

প্রবাসী বাংলাদেশীযুক্তরাষ্ট্র

প্রথম বাঙালি হিসেবে আসেফ বারী টুটুলের লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট ২০’র পদক অর্জন 

আইবিএন রিপোর্ট: গত ১৫ এপ্রিল ২০২৬ নিউইয়র্কের অদুরে ডাউনটাউন সিরাক্যুজ ম্যারিয়ট হোটেলে লায়ন্স ডিস্ট্রিক্ট এমডি ২০’র বার্ষিক কনভেনশনে “কাউন্সিল অব…

2 Min Read
বাংলাদেশযুক্তরাষ্ট্র

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও ইউনুস সরকারের অপকর্মের প্রতিবাদে বাংলাদেশ হিউমান রাইটস ওয়াচ ইউএসএ’র সংবাদ সম্মেলন

আইবিএন রিপোর্ট : গত রবিবার, ১০ আগস্ট ২০২৫, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ‘বাংলাদেশ হিউমান রাইটস ওয়াচ ইউএসএ’ এক সংবাদ…

3 Min Read
যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারি আজ ২৪ জুন, সব জরিপেই এগিয়ে কোমো

শেষ পর্যন্ত নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রাইমারিতে সাবেক গভর্নর এবং সাবেক এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ্যান্ড্রু কোমো হয়ত ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে…

3 Min Read
আইবিএন এক্সক্লুসিভযুক্তরাষ্ট্র

অন্য দেশের অভ্যন্তরীণ শাসনব্যবস্থায় হস্তক্ষেপ নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন 

হাকিকুল ইসলাম খোকন: বিদেশি নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা বা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মন্তব্য থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে ট্রাম্প…

2 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Executive Editor: Sehly Parveen
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,
web: www.ibnnews24.com
  • About us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?