By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
    আরব আমিরাতে ভিসা সংকট: মারাত্মক হুমকির মুখে  বাংলাদেশি শ্রমবাজার

    নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায়…

    2 Min Read
    যে কারণে ‘আলাস্কা’ বিক্রি করে দেয় রাশিয়া

    ১৮৬০ এর দশকের গোড়ার দিকে জার দ্বিতীয় আলেকজান্ডার এই সিদ্ধান্তে উপনীত হন,…

    4 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইয়ে ফারাজ করিম, হাসিনাপন্থী কর্মকর্তা ও অস্ত্র ব্যবসায়ীর সাথে বৈঠক
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইয়ে ফারাজ করিম, হাসিনাপন্থী কর্মকর্তা ও অস্ত্র ব্যবসায়ীর সাথে বৈঠক
বাংলাদেশ

দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইয়ে ফারাজ করিম, হাসিনাপন্থী কর্মকর্তা ও অস্ত্র ব্যবসায়ীর সাথে বৈঠক

জুলাই ছাত্র-জনতা হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি ও রাউজানের আলোচিত ব্যক্তি ফারাজ করিম চৌধুরীকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রকাশ্যে দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি কয়েকদিন আগে গোপনে দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। কিভাবে, কত টাকার বিনিময়ে এবং কার সহযোগিতায় তিনি দেশ ছাড়লেন? তা এখন দুবাই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

IBN-News-Logo-Blue
Last updated: April 27, 2026 03:19
By
IBN News
IBN-News-Logo-Blue
ByIBN News
WE Are love for news
Follow:
Share
ছবি: দুবাইয়ে বৈঠক করছেন ফারাজ করিম।
SHARE

নিজস্ব প্রতিবেদক: দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জুলাই ছাত্র-জনতা হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি ও রাউজানের আলোচিত ব্যক্তি ফারাজ করিম চৌধুরীকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রকাশ্যে দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তিনি কয়েকদিন আগে গোপনে দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। কিভাবে, কত টাকার বিনিময়ে এবং কার সহযোগিতায় তিনি দেশ ছাড়লেন? তা এখন দুবাই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একই সঙ্গে বিষয়টি জনমনে নতুন করে উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুবাই প্রবাসী কয়েকজন বাংলাদেশি ফোনে জানান, শহীদ নুরুল আলম নুরু, শহীদ ওয়াসিম, জাফর চেয়ারম্যান ও শ্রীকান্ত রক্ষিতসহ একাধিক হত্যা মামলার আসামি হিসেবে আলোচিত সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর নানা অপকর্মের মূল পরিকল্পনাকারী ছিলেন তার বড় ছেলে ফারাজ করিম চৌধুরী। বর্তমানে দুবাইয়ে অবস্থান করে তিনি দেশবিরোধী নানা তৎপরতায় যুক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রবাসী সূত্রের দাবি, ফারাজ করিম চৌধুরী, সাইদুল ইসলাম এবং রাউজানের শীর্ষ সন্ত্রাসী আকতারসহ কয়েকজন মিলে সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কর্মকর্তা লিকু ও কথিত অস্ত্র ব্যবসায়ী জাবেদের সঙ্গে বৈঠক করেছেন। গত ১৭ এপ্রিল ওই বৈঠকের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৈঠকে উপস্থিত এক প্রবাসীর ভাষ্য অনুযায়ী, রাউজান ও চট্টগ্রামের পরিস্থিতিকে অস্থিতিশীল করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করার বিষয়ে সেখানে নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রবাসী সূত্র আরও জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি ফজলে করিম চৌধুরীকে মুক্ত করার জন্য আমিরাতপ্রবাসী ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই অর্থ ব্যয় করে বিদেশি বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে তার পক্ষে সমর্থন আদায়ের পরিকল্পনাও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্যোগ নেওয়ার কথাও আলোচনায় আসে বলে দাবি করা হয়।

এদিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফারাজ করিম চৌধুরীর বিদেশ যাত্রা দেশের বিমানবন্দর প্রশাসনের দুর্নীতির ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন এনসিপির চট্টগ্রাম জোনের কয়েকজন নেতা। তারা এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রবাসী নেতারা বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন বলে জানা গেছে।

চট্টগ্রামের প্রবাসী কয়েকজন নাগরিক আরও জানান, দীর্ঘ দুই দশক ধরে রাউজান যেন একটি ব্যক্তিনির্ভর শাসনের অধীনে ছিল। সেই সময়কার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়ানোয় তাকে নির্দোষ প্রমাণ করতে দেশি-বিদেশি বিভিন্ন মহলে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাউজানের হাজিপাড়ায় জুমার নামাজ পড়তে গিয়ে বিএনপি নেতা মুসা নিহত হওয়ার ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, ফজলে করিমের অনুসারীরা মুসাকে মসজিদ থেকে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করাই ছিল তার ‘অপরাধ’। একইভাবে ২০১০ সালে বাগোয়ান ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে অপহরণের পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে সেই গুমের ঘটনাও আলোচনায় আসে।

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর, বহদ্দারহাট ও নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর ব্রাশফায়ারের অভিযোগও ওঠে ফজলে করিমের অনুসারীদের বিরুদ্ধে। সেই সময় ব্যবহৃত অস্ত্র সরবরাহের অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে।

সমালোচকদের অভিযোগ, বিদেশি কিছু ব্যক্তি ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ফজলে করিমকে ‘নির্দোষ’ প্রমাণের একটি প্রচার কার্যক্রমও চালানো হচ্ছে। একই সঙ্গে তার ছেলে ফারাজ করিম চৌধুরী বিদেশে অবস্থান করে ট্রাইব্যুনাল ও রাষ্ট্রকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের সাধারণ মানুষের প্রশ্ন, মসজিদ থেকে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, বছরের পর বছর গুম হওয়া জনপ্রতিনিধি কিংবা ছাত্রদের রক্তের বিচার কি শেষ পর্যন্ত নিশ্চিত হবে? প্রোপাগান্ডা ও অর্থের প্রভাব কি ইতিহাসকে ঢেকে দিতে পারবে? ন্যায়বিচারের প্রত্যাশায় আজও চট্টগ্রামের মানুষ অপেক্ষা করছে।

উল্লেখ্য, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ভারতে পালানোর সময় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তার দুই ছেলে এখনো পলাতক এবং তাদের বিরুদ্ধেও জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইয়ে ফারাজ করিমহাসিনাপন্থী কর্মকর্তা ও অস্ত্র ব্যবসায়ীর সাথে বৈঠক
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
IBN-News-Logo-Blue
ByIBN News
Follow:
WE Are love for news
Previous Article আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইনের প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ
Next Article নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এনপিজেএ সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান

আইবিএন রিপোর্ট: নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নিউজ পোর্টাল ব্রাহ্মণবাড়ীয়া২ইউএসএ.কম…

2 Min Read
Img 20250601 Wa0040
এডুকেশনবাংলাদেশ

শিক্ষা ও মানবিকতা উন্নয়নে বাংলাদেশের রোল মডেল হবে কি নারায়ণগঞ্জ

শনিবার ৩১মে, নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে যুগান্তরকারী মতবিনিময় সভা। “শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে…

2 Min Read
বাংলাদেশযুক্তরাষ্ট্র

ইউনূসের জাতিসংঘ সফর: নিউইয়র্ক উত্তপ্ত পরস্পর বিরোধী কর্মসূচিতে

নিউইয়র্ক সিটি রিপোর্টার: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের জাতিসংঘের চলতি ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে সরগরম অবস্থা তৈরী…

8 Min Read
বাংলাদেশ

“নন-বেইলঅ্যাবল সেকশনে সোনালি কলঙ্ক”: সেহলী পারভীনের আত্মজীবনীমূলক প্রতিবাদ

মীর দিনার হোসেন: “নন-বেইলঅ্যাবল সেকশনে সোনালি কলঙ্ক” নিজের আত্মজীবনীমূলক কর্মকাণ্ডকে এভাবেই তুলে ধরেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সেহলী পারভীন। একটি আবেগঘন…

2 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Executive Editor: Sehly Parveen
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,
web: www.ibnnews24.com
  • About us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?