১মে নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলন উপলক্ষে সুধী সমাবেশ 

শুক্রবার, ১ মে ২০২৬ স্থান: এআর বেনকুইট হল রুম, ৭১-১২, ৩৫ এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, এনওয়াই ১১৩৭২ এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিতব্য এই ফোবানা সম্মেলন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, মানবাধিকার, পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পী-কলাকুশলীসহ সবাইকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news

নিউইয়র্ক, ৩০ এপ্রিল ২০২৬: আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার, শনিবার ও রবিবার) নিউইয়র্কে তিন দিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করে এই সম্মেলন আয়োজন করা হবে।

এ উপলক্ষে পূর্ণাঙ্গ হোস্ট কমিটি গঠনের লক্ষ্যে আগামী শুক্রবার, ১ মে ২০২৬ এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশের বিস্তারিত:

তারিখ: শুক্রবার, ১ মে ২০২৬

স্থান: এআর বেনকুইট হল রুম, ৭১-১২, ৩৫ এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, এনওয়াই ১১৩৭২

এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিতব্য এই ফোবানা সম্মেলন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, মানবাধিকার, পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, শিল্পী-কলাকুশলীসহ সবাইকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

আয়োজক কমিমিটির নেতৃবৃন্দ:

৪০তম ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান: জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি: দেওয়ান মনিরুজ্জামান, হোস্ট কমিটির আহ্বায়ক: নুরুল আমিন বাবু, সদস্য সচিব: মনজুর কাদের।

তারা সকলকে উপস্থিত থেকে সমাবেশকে সফল করে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version