By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
    আরব আমিরাতে ভিসা সংকট: মারাত্মক হুমকির মুখে  বাংলাদেশি শ্রমবাজার

    নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায়…

    2 Min Read
    যে কারণে ‘আলাস্কা’ বিক্রি করে দেয় রাশিয়া

    ১৮৬০ এর দশকের গোড়ার দিকে জার দ্বিতীয় আলেকজান্ডার এই সিদ্ধান্তে উপনীত হন,…

    4 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাস: ফরিদগঞ্জে আব্দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাস: ফরিদগঞ্জে আব্দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
বাংলাদেশ

সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাস: ফরিদগঞ্জে আব্দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে ফরিদগঞ্জ উপজেলার অন্তত ১৫ থেকে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

IBN-News-Logo-Blue
Last updated: May 21, 2026 01:35
By
IBN News
IBN-News-Logo-Blue
ByIBN News
WE Are love for news
Follow:
Share
ছবি: আব্দুল কাদের।
SHARE

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার  ফরিদগঞ্জ উপজেলাজুড়ে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ওপর দীর্ঘদিন ধরে ভয়ভীতি, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে আব্দুল কাদের নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে “কালবেলা” পত্রিকার প্রতিনিধি পরিচয়দানকারী এই ব্যক্তির কর্মকাণ্ডে উপজেলার শিক্ষা অঙ্গনে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে বলে আইবিএননিউজকে জানিয়েছেন একাধিক শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।

অনুসন্ধানে জানা গেছে, গত দুই থেকে তিন বছর ধরে আব্দুল কাদের উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে আকস্মিকভাবে প্রবেশ করে কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ছাড়াই শ্রেণিকক্ষে ঢুকে ভিডিও ধারণ, শিক্ষক-শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আসছেন। ভুক্তভোগীদের দাবি, অনেক ক্ষেত্রেই তিনি কোনো অনিয়মের প্রমাণ না পেলেও ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করেন।

একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল কাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে তার কাছ থেকে ইন্টারনেট সংযোগ গ্রহণ কিংবা স্কুলের ওয়েবসাইট নির্মাণের জন্য চাপ প্রয়োগ করতেন। কেউ তার প্রস্তাবে রাজি না হলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ, মানহানির হুমকি এবং ফেসবুকে নেতিবাচক প্রচারণা চালানোর ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক এনওয়াইবিডি নিউজকে বলেন, “তিনি হঠাৎ স্কুলে এসে ক্যামেরা নিয়ে ভিডিও করতে শুরু করেন। পরে বলেন স্কুলের নানা অনিয়ম তিনি প্রকাশ করবেন। এরপর নিজেই ওয়েবসাইট ও ইন্টারনেট সেবার প্রস্তাব দেন। আমরা রাজি না হলে তিনি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর হুমকি দেন এবং টাকা দাবি করেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে ফরিদগঞ্জ উপজেলার অন্তত ১৫ থেকে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানে আরও জানা যায়, অভিযুক্তের প্রধান টার্গেট ছিল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের সহজ-সরল শিক্ষক-শিক্ষিকাদের ভয়ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা আদায়ের একাধিক অভিযোগ পাওয়া গেছে। ফলে অনেক শিক্ষক বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাহেবগঞ্জের কুঠির বাজার এলাকার এক শিক্ষক, যিনি নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করতে চাননি, স্থানীয় প্রতিবেদকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবির বিষয়ে বিস্তারিত তথ্য ও কিছু প্রমাণ উপস্থাপন করেছেন বলে জানা গেছে। তিনি ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয়দের দাবি, বিগত সরকারের সময় তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করতেন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিক পরিচয় ব্যবহার করে নতুনভাবে প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করেন। অভিযোগ রয়েছে, সাংবাদিকতার নাম ব্যবহার করে সাধারণ মানুষ, শিক্ষক-শিক্ষিকা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে আসছেন তিনি।

ফরিদগঞ্জের শিক্ষক সমাজ এই ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষক ফোরামের কয়েকজন নেতা বলেন, “সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। কিন্তু কিছু ব্যক্তি এই পরিচয় ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। শিক্ষকদের সম্মানহানি ও ভয় দেখিয়ে অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

ভুক্তভোগী শিক্ষক, সচেতন নাগরিক ও স্থানীয় অভিভাবকরা অবিলম্বে এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও অজ্ঞাত কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অভিযুক্ত আরও বেপরোয়া হয়ে উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কাদেরের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

স্থানীয়দের প্রশ্ন—সাংবাদিকতার মতো মর্যাদাপূর্ণ পেশার আড়ালে যদি চাঁদাবাজি, ভয়ভীতি ও প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে, তবে এর দায় কে নেবে? এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব গুরুতর অভিযোগের বিষয়ে কত দ্রুত এবং কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাস: ফরিদগঞ্জে আব্দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
IBN-News-Logo-Blue
ByIBN News
Follow:
WE Are love for news
Previous Article খিলগাঁও থানা: মাদকদ্রব্য, কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য
Next Article আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইর্য়কে বই মেলায়-রেহমান সোবহান
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

আইবিএন এক্সক্লুসিভবাংলাদেশ

পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে একত্রীকরণ এবং আমান আজমীকে সেনাপ্রধান নিয়োগের সুপারিশ

আইবিএন রিপোর্ট: ১৬ আগস্ট পাকিস্তানের একটি ইসলামাবাদ-ভিত্তিক সংবাদমাধ্যম The CatchLine এ প্রকাশিত "পূর্ব পাকিস্তানের প্রত্যাবর্তন: ৫৪ বছর পর পাকিস্তানের হিসাব-নিকাশের…

5 Min Read
Msf
বাংলাদেশ

বাংলাদেশে এপ্রিল থেকে মে মাসের আইনশৃংখলা পরিস্থিতি আরও অবনতি 

বাংলাদেশে এপ্রিল থেকে মে মাসের আইনশৃংখলা পরিস্থিতি আরও অবনতি হয়েছে, বেড়েছে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার - মে মাসের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি…

4 Min Read
বাংলাদেশযুক্তরাষ্ট্র

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

হাকিকুল ইসলাম খোকন: ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ‘July Beyond Borders’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম…

1 Min Read
বাংলাদেশ

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্বের প্রত্যাশায় নেত্রকোনার আব্দুস সালাম ভূঁইয়া

আইবিএন রিপোর্ট: ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার গর্ব, একাধারে সফল শিল্প উদ্যোক্তা ও দীর্ঘদিনের রাজনীতিবিদ আব্দুস সালাম ভূঁইয়া জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের…

3 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Executive Editor: Sehly Parveen
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,
web: www.ibnnews24.com
  • About us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?