By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
    আরব আমিরাতে ভিসা সংকট: মারাত্মক হুমকির মুখে  বাংলাদেশি শ্রমবাজার

    নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায়…

    2 Min Read
    যে কারণে ‘আলাস্কা’ বিক্রি করে দেয় রাশিয়া

    ১৮৬০ এর দশকের গোড়ার দিকে জার দ্বিতীয় আলেকজান্ডার এই সিদ্ধান্তে উপনীত হন,…

    4 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার —মানিক লাল ঘোষ 
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার —মানিক লাল ঘোষ 
মতামত

নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার —মানিক লাল ঘোষ 

IBN-News-Logo-Blue
Last updated: May 24, 2026 11:16
By
IBN News
IBN-News-Logo-Blue
ByIBN News
WE Are love for news
Follow:
Share
SHARE

বাঙালির চেতনা ও মননে কবি নজরুল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবির্ভাব ছিল ধূমকেতুর মতো। তাঁরা দুজনেই ছিলেন আপাদমস্তক স্বাধীনতাকামী, অসাম্প্রদায়িক এবং শোষণের বিরুদ্ধে আপসহীন। একজন সাহিত্যে বিদ্রোহ এনেছিলেন, অন্যজন রাজনীতিতে; এজন্যই নজরুলকে বলা হয় ‘পোয়েট অব লিটারেচার’ আর বঙ্গবন্ধুকে বলা হয় ‘পোয়েট অব পলিটিক্স’। প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধু ঘোষিত ঐতিহাসিক ‘জয় বাংলা’ স্লোগানের মূল অনুপ্রেরণা ছিলেন কবি নজরুল। কবির ‘বাঙালির জয় হোক’ লেখার চেতনাকেই বঙ্গবন্ধু তাঁর কালজয়ী স্লোগানের মাধ্যমে পূর্ণতা দিয়েছিলেন।

​১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭২ সালের ২৪ মে বঙ্গবন্ধুর সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ ও আমন্ত্রণে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। ধানমন্ডিতে কবির থাকার জন্য একটি সুন্দর রাষ্ট্রীয় বাড়ির ব্যবস্থা করেন বঙ্গবন্ধু এবং নিজে গিয়ে কবিকে পুষ্পমাল্য অর্পণ করে পরম শ্রদ্ধায় আলিঙ্গন করেন। নজরুলের প্রতি অগাধ ভালোবাসার প্রমাণস্বরূপ বঙ্গবন্ধু তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই নজরুলের ‘চল চল চল’ গানটিকে বাংলাদেশের রণসংগীত হিসেবে মর্যাদা দেন।

​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভাষায়—বঙ্গবন্ধু ও নজরুল মানসিকতার দিক থেকে সমান্তরাল অবস্থানে ছিলেন। তাঁদের চিন্তা, বক্তব্য ও জীবনদর্শনে এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। নজরুল যেখানে গেয়েছিলেন, ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’, বঙ্গবন্ধুও ঠিক তেমনি বলেছিলেন, ‘বাঙালি-অবাঙালি, হিন্দু-মুসলমান সবাই আমাদের ভাই’। ১৯৪১ সালে নজরুল বলেছিলেন, ‘আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি’, আর ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই’। ‘বিদ্রোহী’ কবিতায় নজরুল যেমন উৎপীড়িতের ক্রন্দন-রোল বন্ধ না হওয়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন, বঙ্গবন্ধুও তেমনি মুক্তির লক্ষ্যে ডাক দিয়েছিলেন স্বাধীনতার সংগ্রামের।

​এক অদ্ভুত নিয়তি এই দুই মহান পুরুষকে যেন এক সুতোয় বেঁধেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, আর এর ঠিক এক বছর পর ১৯৭৬ সালের আগস্ট মাসেই কবি নজরুল শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কবির নাতনি খিলখিল কাজীর ভাষায়—একজন ছিলেন মহাকবি, অন্যজন মহানেতা। এই দুই রূপকার আজীবন বাঙালির প্রাণে শোষণের বিরুদ্ধে এবং সাম্যের পক্ষে এক অবিরাম প্রেরণার উৎস হয়ে থাকবেন।

​১৮৯৯ সালের (১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) মে মাসের এই মাহেন্দ্রক্ষণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই মহান কবির শুভ জন্মজয়ন্তীতে আমাদের দীপ্ত অঙ্গীকার হোক—নজরুল ও বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও শোষিত মানুষের মুক্তির সেই অভিন্ন স্বপ্নকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়া। কবির স্মৃতির প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।

​(মানিক লাল ঘোষ: সাংবাদিক ও কলামিস্ট; ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি)

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:নজরুলবঙ্গবন্ধুমানিক লাল ঘোষ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
IBN-News-Logo-Blue
ByIBN News
Follow:
WE Are love for news
Previous Article আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইর্য়কে বই মেলায়-রেহমান সোবহান
Next Article বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠন এবং অবক্ষয়ের রাজনীতি : আজ বড় বেশি প্রাসঙ্গিক গাফফার চৌধুরীর অবিনাশী কলম — মানিক লাল ঘোষ 
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

মতামত

বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির একটি পর্যালোচনা

জাকির হোসেন বাচ্চু: অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান একটি দেশের গণতন্ত্রে উত্তরণের জন্য অপরিহার্য্য শর্ত। সে ক্ষেত্রে জনগণের ভোটাধিকার…

10 Min Read
মতামত

সুরঞ্জিত সেনগুপ্ত: সংসদীয় গণতন্ত্র ও অসাম্প্রদায়িক রাজনীতির ধ্রুবতারা

মানিক লাল ঘোষ: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাসের সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ১৯৪৫ সালের ৫ মে সুনামগঞ্জের দিরাইয়ে…

4 Min Read
মতামত

গণভোট নিষ্প্রয়োজন এবং রাজনীতির জন্য অশনি সংকেত

এম এ আলীম সরকার: বর্তমান রাজনৈতিক বাস্তবতায় হঠাৎ করেই ‘গণভোট’ শব্দটি আমাদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অথচ গণতন্ত্রের চর্চায় এই…

10 Min Read
মতামত

মুক্তির ইশতেহার: দ্বিতীয় বিপ্লবের ডাক –মির্জা গালিব উজ্জ্বল

মির্জা গালিব উজ্জ্বল: ইতিহাসের চাকা যখন অন্যায়ের কর্দমাক্ত পথে আটকে যায়, তখন তাকে সচল করতে রক্তের প্রয়োজন হয়। ১৯৪৭-এর দেশভাগ…

2 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Executive Editor: Sehly Parveen
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,
web: www.ibnnews24.com
  • About us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?