By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: আইরিন খান

    নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাবের অন্যতম মূল সহ-উদ্যোক্তা হিসেবে বাংলাদেশের ভূমিকা তুলে…

    2 Min Read
    জাতিসংঘে নওশাদ জমিরের আহ্বান: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়ন জরুরি

    মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ…

    2 Min Read
    বহুসাংস্কৃতিক রোমে নতুন দিগন্ত: স্থায়ী পরামর্শ পরিষদে ৭ বাংলাদেশি সংগঠন

    এটি নাগরিক, বিভিন্ন সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, তৃতীয় খাতের সংস্থা, বিদেশি…

    4 Min Read
    বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

    রাষ্ট্রদূত খান বলেন, ২৫ বছর আগে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনায় সুস্পষ্ট অঙ্গীকার…

    2 Min Read
    ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খান

    শান্তি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে…

    1 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • November 2026
  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: ডিসি জাহিদুলের উদ্যোগে ১৫ হাজার মানুষের অংশগ্রহণে ১ লাখ বৃক্ষরোপণ: সারা দেশে অনুসরণের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » ডিসি জাহিদুলের উদ্যোগে ১৫ হাজার মানুষের অংশগ্রহণে ১ লাখ বৃক্ষরোপণ: সারা দেশে অনুসরণের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বাংলাদেশ

ডিসি জাহিদুলের উদ্যোগে ১৫ হাজার মানুষের অংশগ্রহণে ১ লাখ বৃক্ষরোপণ: সারা দেশে অনুসরণের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিপাদ্য ছিল—‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’।

Last updated: October 27, 2026 22:09
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
SHARE

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলার ১৬টি উপজেলা ও মহানগরীতে এক দিনে এক লাখ গাছ রোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ১৫ হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিকে সারা দেশের জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ অন্যান্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরূপ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সকালে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে একটি নারকেল চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপদেষ্টা। দিনভর জেলার বিভিন্ন স্থানে চারা রোপণ কার্যক্রম চলে। সন্ধ্যায় সীতাকুণ্ডের ফৌজদারহাটসংলগ্ন ডিসি পার্কে র‍্যালি শেষে উপদেষ্টার হাতে এক লাখতম চারা হিসেবে আরেকটি নারকেল চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিপাদ্য ছিল—‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’। চারা সংগ্রহ, বিতরণ, গর্ত প্রস্তুত ও রোপণে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বন বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থার সমন্বিত সহযোগিতায় কাজ সম্পন্ন হয়। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন একাই ৪০ হাজার চারা সরবরাহ করে। সরকারি কোনো অর্থ ব্যয় ছাড়াই পুরো কর্মসূচি বাস্তবায়িত হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

স্থানীয় পরিবেশ ও টিকে থাকার সম্ভাবনা বিবেচনায় চারা নির্বাচন করা হয়। সন্দ্বীপে উপকূলীয় উপযোগিতায় প্রায় এক হাজার নারকেল চারা এবং আনোয়ারায় ২০ হাজার চারা রোপণের ব্যবস্থা করা হয়। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সুরক্ষা ও পরিচর্যার ওপর বিশেষ গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, “গাছ লাগালাম কিন্তু সেগুলো বেঁচে থাকল না—তাহলে আমাদের সমস্ত উদ্যোগ নিষ্ফল হয়ে যাবে।” এজন্য বেড়া দেওয়া, তদারকি কমিটি গঠন এবং অতিরিক্ত ১০ থেকে ২০ হাজার চারা মজুত রাখার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, গ্রাম পুলিশ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও শিক্ষকদের সম্পৃক্ত করে বন বিভাগের কারিগরি সহায়তায় পরিচর্যার পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন সময়ে নানা দাবি নিয়ে আন্দোলন করি। কিন্তু আজ আমাদের এই ১৫ হাজার মানুষের আন্দোলন ছিল পরিবেশ রক্ষার আন্দোলন। এই আন্দোলন আমাদের বেঁচে থাকার আন্দোলন, আমাদের আগামী প্রজন্মের বেঁচে থাকার আন্দোলন।”

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, “আজকের এই অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসন যে কাজটি করল, যে অগ্রাধিকারমূলক প্রকল্প হাতে নিল, আমি মনে করি, এই ধারা যদি আমরা সারা দেশে অনুসরণ করি, তাহলে অচিরেই আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও এগিয়ে যেতে পারব।” তিনি পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যকে উচ্চাভিলাষী নয় বলে উল্লেখ করে সম্মিলিত উদ্যোগ ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে তা অর্জন সম্ভব বলে মত দেন। একইসঙ্গে বৃক্ষরোপণকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে পরিচর্যা ও সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন। চট্টগ্রামের পাহাড়ধস ও ভূমিধসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, সেনাবাহিনীর প্রতিনিধি কর্নেল খলিল উল্লাহ, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক থাকাকালে জাহিদুল ইসলাম দুই মাসে এক লাখ গাছ রোপণের কর্মসূচিও সফলভাবে বাস্তবায়ন করেছিলেন। ২০২৫ সালের ১০ মে শুরু হওয়া ওই কর্মসূচি ১০ জুলাই সাইনবোর্ড এলাকার সড়কদ্বীপে এক লাখতম গাছ হিসেবে একটি কৃষ্ণচূড়া চারা রোপণের মধ্য দিয়ে শেষ হয়।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:ডিসি জাহিদুলের উদ্যোগে ১৫ হাজার মানুষের অংশগ্রহণে ১ লাখ বৃক্ষরোপণ: সারা দেশে অনুসরণের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article তৃণমূল থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে: সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর পথচলা
Next Article শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: আইরিন খান
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

বাংলাদেশ

বহাল তবিয়তে সোনালী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আ. লীগ সিন্ডিকেট 

মোহাম্মদ জুবায়ের, চট্টগ্রাম : দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল এখনো আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের…

4 Min Read
বাংলাদেশ

বিটিভির ক্যামেরায় রুনা লায়লা ও মানবাধিকার নেত্রী সেহলী পারভীন এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন–এর ক্যামেরায় ধরা পড়ল উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও দেশের জনপ্রিয় মানবাধিকার নেত্রী সেহলী…

1 Min Read
বাংলাদেশ

জনবান্ধব রাজনীতির দাবীতে ৭৭’তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫: জনবান্ধব রাজনীতির দাবীতে ১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) সারাদেশে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উদযাপন…

2 Min Read
বাংলাদেশ

পটুয়াখালী হবে সিটি কর্পোরেশন- এম পি আলতাফ হোসেন চৌধুরী এমপি

জহুরুল ইসলাম জুয়েল: পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নতি করার জন্য সংসদে ও প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর লিখিত আবেদন পত্র জমা দিয়েছেন…

2 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?