By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

    রাষ্ট্রদূত খান বলেন, ২৫ বছর আগে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনায় সুস্পষ্ট অঙ্গীকার…

    2 Min Read
    ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খান

    শান্তি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে…

    1 Min Read
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম: এক বহুমাত্রিক ব্যক্তিত্ব ও নারায়ণগঞ্জের বাতিঘর
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম: এক বহুমাত্রিক ব্যক্তিত্ব ও নারায়ণগঞ্জের বাতিঘর
বাংলাদেশ

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম: এক বহুমাত্রিক ব্যক্তিত্ব ও নারায়ণগঞ্জের বাতিঘর

বর্তমানে তিনি নারায়ণগঞ্জ আইন কলেজের গভর্নিং বডির সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলার সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিণ) বিভাগের সমন্বয়কারী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) বাংলাদেশ শাখার প্রধান উপদেষ্টা, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির প্রধান উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টাসহ অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Last updated: October 11, 2026 12:09
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
SHARE

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: একজন মানুষ, অথচ বহু পরিচয়ের এক উজ্জ্বল সমাহার। তিনি কলমযোদ্ধা সাংবাদিক, বিজ্ঞ আইনজীবী, মানবাধিকার কর্মী, পরিবেশ আন্দোলনের অগ্রসৈনিক ও দক্ষ সংগঠক। রাজপথের নির্ভীক নাগরিক নেতা হিসেবে যিনি নারায়ণগঞ্জের মানুষের কাছে আস্থা, বিশ্বাস ও ভরসার শেষ আশ্রয়স্থল। তিনি দৈনিক খবরের পাতার সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের তিনবারের সাবেক সফল সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

১৯৫৮ সালের ২১ জুলাই বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই আলোকিত মানুষ। পিতা আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক। তার সন্তানরা উভয়েই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত। শৈশব থেকেই তিনি ছিলেন ধর্মীয়মনা, প্রতিবাদী, মানবদরদী ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী।

শিক্ষা জীবনের শুরু নগরীর ১৭ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি এবং সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তৎকালীন জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আইনের প্রতি গভীর অনুরাগ থেকে নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করে ১৯৮৭ সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। সেই থেকে অদ্যাবধি তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

অ্যাডভোকেট মাসুমের সাংবাদিকতা জীবন ৪৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। আশির দশকে ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আজকের কাগজ ও দৈনিক ভোরের কাগজের নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জের মাটি ও মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি প্রকাশ ও সম্পাদনা করে আসছেন ঐতিহ্যবাহী দৈনিক খবরের পাতা। তার সাহসী, আপসহীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে তিনি তিন-তিনবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন, যা জেলার সাংবাদিকতার ইতিহাসে এক বিরল সম্মান ও রেকর্ড।

রাজনৈতিক জীবনের হাতেখড়ি তোলারাম কলেজে পড়াকালীন সময়ে। তিনি তৎকালীন জেলা ছাত্রলীগ (জাসদ)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে তোলারাম কলেজকে সরকারিকরণের দাবিতে সকল ছাত্র সংগঠনের সম্মিলিত ঐতিহাসিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি মানবসেবামূলক স্কাউট আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কাব স্কাউট থেকে বয় স্কাউট এবং তোলারাম কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৮৬ সাল থেকে স্থানীয় স্কাউটের সম্পাদক, ৯ বছর সদর উপজেলা স্কাউটের কমিশনার এবং ঢাকা বিভাগের আঞ্চলিক উপ-কমিশনার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাহবুবুর রহমান মাসুম শুধু সাংবাদিক বা আইনজীবী নন, তিনি নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের প্রাণপুরুষ। নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা, বাস ভাড়া কমানোর আন্দোলন, প্রিপেইড মিটারের ভুতুড়ে বিলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন, খানপুরে বরফ কলের কন্টেইনার পোর্ট বাতিলের আন্দোলন, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করা, পরিবেশ রক্ষা আন্দোলনসহ প্রতিটি জনস্বার্থ সংশ্লিষ্ট আন্দোলনে তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যুগের পর যুগ।

তার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, কারো বিপদ-আপদের খবর শুনলে তিনি স্থির থাকতে পারেন না। বহু গুণে গুণান্বিত এই মানুষটি মুহূর্তেই মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন এবং উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করেন। এ কারণেই তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয়।

বর্তমানে তিনি নারায়ণগঞ্জ আইন কলেজের গভর্নিং বডির সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলার সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিণ) বিভাগের সমন্বয়কারী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) বাংলাদেশ শাখার প্রধান উপদেষ্টা, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির প্রধান উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টাসহ অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমান বয়স ৬৮ হলেও তারুণ্যের উদ্যম আজও অম্লান। এখনও তিনি যুবকের মতোই নারায়ণগঞ্জের মানুষের অধিকার আদায়ে সামনের কাতারে থেকে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন। যে কোনো অন্যায়, সন্ত্রাস, দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে তিনিই সবার আগে রুখে দাঁড়ান।

সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের মতে, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের মতো আলোকিত, নির্লোভ, সৎ ও সাহসী মানুষ হাজার বছরে একজন জন্ম নেয়। জনকল্যাণে নিবেদিত প্রাণ এই মানুষটি আজও নারায়ণগঞ্জবাসীর অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আর তাই তিনি হয়ে উঠেছেন নারায়ণগঞ্জের সত্যিকারের বাতিঘর।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম: এক বহুমাত্রিক ব্যক্তিত্ব ও নারায়ণগঞ্জের বাতিঘর
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article নিউইয়র্কে নিখোঁজের পাঁচ দিন পর বাংলাদেশি কাজী আজিজুল হক খোকনের রহস্যজনক মৃত্যু
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

বাংলাদেশযুক্তরাষ্ট্র

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন -এর সদস্য হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

বিশেষ প্রতিনিধি: ‘আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর সাধারণ সদস্যপদ পেয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। ১৮ মে…

1 Min Read
বাংলাদেশযুক্তরাষ্ট্র

ইউনূসের জাতিসংঘ সফর: নিউইয়র্ক উত্তপ্ত পরস্পর বিরোধী কর্মসূচিতে

নিউইয়র্ক সিটি রিপোর্টার: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের জাতিসংঘের চলতি ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে সরগরম অবস্থা তৈরী…

8 Min Read
বাংলাদেশ

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনির স্ত্রী চামেলী চৌধুরীর মৃত্যুতে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের শোক

আইবিএন রিপোর্ট : সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র চেয়ারম্যান ও জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের সমন্বয়কারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান এবং বিশিষ্ট রাজনীতিবিদ…

2 Min Read
বাংলাদেশযুক্তরাষ্ট্র

নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে আসছেন বাংলাদেশি দম্পতিরা

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণের মাধ্যমে সন্তানের জন্য নাগরিকত্ব লাভের সুযোগকে কাজে লাগাতে প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য দম্পতি এখানে সন্তান…

2 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?