নারায়ণগঞ্জের শিল্প-কারখানা পরিদর্শনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব

মোঃ সাইফুল্লাহ পান্না রুপগঞ্জ, সোনারগাঁও এবং আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি গ্যাস বিভাগের চলমান কার্যক্রম ও সমস্যা পর্যালোচনা করেন ও সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্নাকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ হতে শুভেচ্ছা উপহার দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ঢাকা, ২১ জুন ২০২৫: নারায়ণগঞ্জের শিল্প-কারখানা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না। ২১ জুন ২০২৫, শনিবার, তিনি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও পেট্রোবাংলার চেয়ারম্যান মো: রেজানুর রহমান।

পরিদর্শক দলকে অভ্যর্থন জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ছবি: রুপগঞ্জের এন জেড টেক্সটাইলস প্রাঙ্গণে বৃক্ষরোপন করছেন মোঃ সাইফুল্লাহ পান্না

জেলার সকল শিল্প প্রতিষ্ঠান এবং কল কারখানা জেলা প্রশাসনের “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে মোঃ সাইফুল্লাহ পান্না রুপগঞ্জের এন জেড টেক্সটাইলস প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।

মোঃ সাইফুল্লাহ পান্না রুপগঞ্জ, সোনারগাঁও এবং আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি গ্যাস বিভাগের চলমান কার্যক্রম ও সমস্যা পর্যালোচনা করেন ও সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version