শিক্ষাবিদ সিরাজুল হকের স্মরণে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত

বক্তারা অধ্যাপক সিরাজুল হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান তুলে ধরেন এবং তার কর্মময় জীবন, জীবনদর্শন ও লেখনীকে স্মরণ করেন। তার কাজের ইতিবাচক দিকগুলো বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...

ঢাকা, ৩১ আগস্ট ২০২৫: শিক্ষাবিদ, গবেষক, লেখক, অনুবাদক ও সাংবাদিক অধ্যাপক সিরাজুল হকের স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট, ২০২৫) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নিউইয়র্ক প্রেস ক্লাবের উপদেষ্টা ও নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি সাংবাদিক, কবি, সাহিত্যিক এবিএম সালেহ উদ্দীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও গবেষক অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের শিক্ষক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, বিভাগীয় চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ, প্রবীণ সাংবাদিক এলাহী নেওয়াজ খান এবং লেখক ও গবেষক সেহলী পারভীন।

স্মরণসভায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অধ্যাপক সিরাজুল হকের শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সাংবাদিকতায় অবদান তুলে ধরেন এবং তার কর্মময় জীবন, জীবনদর্শন ও লেখনীকে স্মরণ করেন। তার কাজের ইতিবাচক দিকগুলো বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনন্য সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি বলেন, “অধ্যাপক সিরাজুল হক ছিলেন একাধারে শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক অঙ্গনের আলোকবর্তিকা। তার চিন্তাধারা ও কর্ম নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হবে।”

উল্লেখ্য, অধ্যাপক সিরাজুল হক ২০২৫ সালের ২৬ জুন নিউইয়র্ক সিটির কুইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version