মননশীলতা চর্চার অভাবে আমেরিকায় ব্যাপক খুনাখুনির ঘটনা ঘটছে: ড. ভিক্ষু বোধি

কেমব্রিজ শহরের "দি ফাউন্ডরী মিলনায়তনে" অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ধর্মগুরু, লেখক, সুবক্তা, যুক্তরাষ্ট্র বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গ্লোবাল বুড্ডিস্ট রিলিফের চেয়ারম্যান ড. ভিক্ষু বোধি।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
ছবি: ৩১ আগস্ট, কেমব্রিজের "দি ফাউন্ডরী মিলনায়তনে" অনুষ্ঠিত অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ধর্মগুরু, লেখক, সুবক্তা, যুক্তরাষ্ট্র বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গ্লোবাল বুড্ডিস্ট রিলিফের চেয়ারম্যান ড. ভিক্ষু বোধি ও অন্যান্যরা।

আইবিএন রিপোর্ট: ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস (WFBB)-এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রবিবার, ৩১ আগস্ট ২০২৫, যুক্তরাষ্ট্রের বোস্টনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেমব্রিজ শহরের “দি ফাউন্ডরী মিলনায়তনে” অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ধর্মগুরু, লেখক, সুবক্তা, যুক্তরাষ্ট্র বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গ্লোবাল বুড্ডিস্ট রিলিফের চেয়ারম্যান ড. ভিক্ষু বোধি।

অনুষ্ঠানে ড. ভিক্ষু বোধি বলেন, “মানুষ মননশীলতা চর্চা করছে না বলেই, আজ আমাদের চারপাশে এত খুনাখুনির ঘটনা ঘটছে। মানুষের অজান্তেই মনে রাগ, হিংসা এবং লোভ বাসা বেঁধে থাকে এবং তা মানুষকে নানা প্রকার রোগ ও বিপত্তির মুখে ঠেলে দেয়, যা মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারে না। মানুষের প্রথমত নিজের দেহ-মনের শান্তির জন্য, মনের দাসত্ব না করে মনের গতিবিধির উপর বেশি করে মনোযোগ দেয়া দরকার। মনকে পাহারা না দিলে মন যে আমাদের পুতুলের মতো পিছন থেকে নাচায়, তা আমরা বুঝতে পারি না।” তিনি সকলকে বিভিন্ন ধরনের ধ্যান পদ্ধতি সম্পর্কে অবহিত করেন এবং সঠিক পদ্ধতিতে মাইন্ডফুলনেস বা ধ্যান চর্চার পরামর্শ প্রদান করেন।

হার্ভার্ড স্কলার ও আটলান্টা ইউনিভার্সিটির চ্যাপলিন প্রিয় রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে এবং WFBB-এর মহাসচিব সুহাস বড়ুয়ার সঞ্চালনায় “নিউরোসাইন্স অব মেডিটেশন” শীর্ষক এই সেমিনারে বিশিষ্ট চিকিৎসক ডা. সৌমিত্র বড়ুয়া নিউরোসায়েন্সের সাম্প্রতিক অগ্রগতি এবং ব্রেইনের কার্যক্ষমতায় ধ্যানের প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। তিনি নিউরোসায়েন্স এবং বৌদ্ধ ধ্যানী সাধকদের উপর বিভিন্ন গবেষণার তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

ডা. সৌমিত্র বড়ুয়া বলেন, “নিউরোপ্লাস্টিসিটি হল সময়ের সাথে সাথে পরিবর্তন এবং মস্তিষ্কের তা মানিয়ে নেওয়ার স্বাভাবিক ক্ষমতা। এটি মস্তিষ্কের কোষগুলির মধ্যে নতুন সংযোগ তৈরি করে এবং আমাদের পরিবেশে আঘাত বা পরিবর্তনের মতো, আমরা যা শিখি, অনুভব করি বা এর মধ্য দিয়ে যাই, তার উপর ভিত্তি করে পুরানোগুলিকে সামঞ্জস্য করার মাধ্যমে এই পরিবর্তনগুলি ঘটায়।” তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষ এবং ধ্যান সাধকদের ব্রেইনের মধ্যে বিস্তৃত তারতম্য দেখা গেছে বৈজ্ঞানিক পর্যবেক্ষণে। সাধকদের নিউরোপ্লাস্টিসিটি সাধারণ মানুষের চেয়ে বেশি মাত্রায় বিস্তৃত থাকে। “মানুষের মানসিক রোগগুলো সৃষ্টি হয় নিউরোপ্লাস্টিসিটির স্বল্পতা বা সংকোচনের রাসায়নিক প্রক্রিয়ার কারণে। ক্রমাগত ধ্যান সাধনা মানুষের নিউরোপ্লাস্টিটির কার্যক্রমকে প্রসারিত করে, যা মানুষের মনে শান্তি, স্থিতিভাব বজায় রাখতে সহায়ক এবং আলজাইমার, ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা রোগ থেকে মানুষকে মুক্ত রাখতে কার্যকরী ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ছিলেন: লেখক ও গবেষক তরুণ বড়ুয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রণবীর বড়ুয়া, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শিমুল বড়ুয়া, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সুতপা বড়ুয়া। প্রধান অতিথি ড. ভিক্ষু বোধির পরিচিতি উপস্থাপন করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক শিল্পী রিমা কামাল। পঞ্চশীল প্রার্থনা করেন স্মৃতিকণা বড়ুয়া।

সারাদিনের আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিশোর ও তরুণদের স্থানীয়ভাবে এবং ভার্চুয়ালি অংশগ্রহণে সঙ্গীত পরিবেশনা এবং বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রাণবন্ত উপস্থাপনা, যা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা লাভ করে। এতে অংশ নেন: ওমানের মাসকাট থেকে রৌদ্র বড়ুয়া, ইতালির ভেনিস থেকে অরিত্রী বড়ুয়া, কানাডার টরেন্টো থেকে তনয় বড়ুয়া, নিউ ইয়র্ক থেকে সৃষ্টি বড়ুয়া, বোস্টন থেকে সুস্মিত বড়ুয়া, প্রাঙ্গণ বড়ুয়া, নোয়েল বড়ুয়া এবং অ্যাপোলো বড়ুয়া।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী ও মেডিকেল ডাক্তার রুবাইনা জামান, মুক্তা ও জুয়েল আলম।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন: বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক রাইসুল ইসলাম আসাদ, ভারতীয় আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞ ডা. কৃষ্ণ চক্রবর্তী, বিশিষ্ট ভারতীয় আমেরিকান ডা. রণেন চ্যাটার্জী, আমেরিকার বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ড. বামুন দাস বসুসহ বাংলাদেশী, ভারতীয়, হার্ভার্ড ইউনিভার্সিটি ও এমআইটি-এর শিক্ষক-ছাত্র-ছাত্রীগণ এবং আমেরিকার মূলধারার বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version