By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
    আরব আমিরাতে ভিসা সংকট: মারাত্মক হুমকির মুখে  বাংলাদেশি শ্রমবাজার

    নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায়…

    2 Min Read
    যে কারণে ‘আলাস্কা’ বিক্রি করে দেয় রাশিয়া

    ১৮৬০ এর দশকের গোড়ার দিকে জার দ্বিতীয় আলেকজান্ডার এই সিদ্ধান্তে উপনীত হন,…

    4 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: বাংলাদেশে এপ্রিল থেকে মে মাসের আইনশৃংখলা পরিস্থিতি আরও অবনতি 
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » বাংলাদেশে এপ্রিল থেকে মে মাসের আইনশৃংখলা পরিস্থিতি আরও অবনতি 
বাংলাদেশ

বাংলাদেশে এপ্রিল থেকে মে মাসের আইনশৃংখলা পরিস্থিতি আরও অবনতি 

মে ২০২৫ এ- ■ রাজনৈতিক সহিংসতার ৫৪টি ঘটনায় শিকার হয়েছেন ৩৫৯ জন ■ অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারও বেড়েছে। গণপিটুনির মতো আইন হাতে তুলে নেওয়ার ঘটনাও বন্ধ হয়নি। ■ ৩৬৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে যা গত মাসের তুলনায় ৬টি বেশি। ■ জেল হেফাজতে মৃত্যুর ঘটনা রয়েছে। সনাতন ধর্মীয় সংখ্যালঘুদের মন্দিরের প্রতিমা ভাঙচুর, জমি দখল, বাড়িঘরে অগ্নিসযোগ, এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে।

Last updated: May 31, 2025 13:06
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
Msf
ছবি: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)
SHARE

বাংলাদেশে এপ্রিল থেকে মে মাসের আইনশৃংখলা পরিস্থিতি আরও অবনতি হয়েছে, বেড়েছে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার – মে মাসের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন মে, ২০২৫’–এ এসব তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)।

বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। আজ ৩১ মে এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)।

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে আটকের ভয়ে পালাতে গিয়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজনৈতিক কর্মকান্ড তেমন না থাকলেও নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে অর্ন্তদ্বন্দ্ব ও সহিংসতায় হতাহতের ঘটনা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দুস্কৃতিকারীদের হাতে রাজনৈতিক নেতাকর্মীদের নিহত হওয়ার ঘটনা।

প্রতিবেদন থেকে জানা যায়, মে মাসে রাজনৈতিক সহিংসতার ৫৪ টি ঘটনায় শিকার হয়েছেন ৩৫৯ জন। তাদের মধ্যে ৮ জন নিহত এবং ৩৫১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ এবং নিহতদের মধ্যে বিএনপির অন্তর্দ্বন্দ্বে ১ জন কিশোরসহ ৬ জন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে ১ জন কিশোর এবং আওয়ামী-জামাত সংঘর্ষে জামাতের ১ জন নিহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার পর সাবেক সরকারের মন্ত্রী, সাংসদ, প্রশাসনের কর্মকর্তাসহ যে কোনো ব্যক্তিকে আন্দোলনবিরোধী বলে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে।

এমএসএফ বলছে, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকারের পতন সংক্রান্ত বিভিন্ন মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তর করা হয়েছে। যার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছেন ১৪১ জন এবং অন্যান্য মামলায় ২৮১ জন। এ ছাড়াও চলতি মাসে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৩২ জন এবং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়েছেন ২৪ হাজার ৭ শত ৩৩ জন।

বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে এমএসএফ দেখেছে, এপ্রিল মাসের মতোই মে মাসেও নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। নারী ও শিশুদের ওপর সহিংসতা যেমন—হত্যা ও আত্মহত্যার ঘটনা বেড়েছে, তেমনি শিশু ও নারীদের প্রতি শারীরিক নির্যাতনও বেড়েছে।

মে মানে ৩৬৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে যা গত মাসের তুলনায় ৬টি বেশি। গত মাসে এর সংখ্যা ছিল ৩৬২টি। এ মাসে ধর্ষণের ঘটনা ৫৯টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৬টি, ধর্ষণ ও হত্যা ৫টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।

মে মাসে জেল হেফাজতে মৃত্যুর ঘটনা রয়েছে। সনাতন ধর্মীয় সংখ্যালঘুদের মন্দিরের প্রতিমা ভাঙচুর, জমি দখল, বাড়িঘরে অগ্নিসযোগ, এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে।

এমএসএফ আরও জানিয়েছে, সীমান্তে হতাহতের ঘটনা বন্ধ হয়নি বরং বাংলা ভাষাভাষীদের পুশইন করার ঘটনা ঘটিয়ে সীমান্ত অস্থিতিশীল করে তোলা হয়েছে। এ ছাড়া মে মাসে সীমান্তে গুলি করে হত্যা ও বাংলাদেশী নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংগঠনটি বলছে, মে মাসে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারও বেড়েছে। গণপিটুনির মতো আইন হাতে তুলে নেওয়ার ঘটনাও বন্ধ হয়নি । ফলে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

মানবাধিকার লংঘনের এই ঘটনাগুলো ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এমএসএফ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে। মানবাধিকার লংঘন প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাজনৈতিক চর্চা, শান্তিপূর্ণ সমাবেশ, মতপ্রকাশের স্বাধীনতা, সমমর্যাদা ও নাগরিক জীবনে নিরাপত্তার বিষয়গুলোর নিশ্চয়তা বিধানের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে এমএসএফ জোর দাবি জানিয়েছে।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:বাংলাদেশে এপ্রিল থেকে মে মাসের আইনশৃংখলা পরিস্থিতি আরও অবনতি
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article Img 20250531 Wa0038 জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্ক মহিলা দলের দোয়া মাহফিল
Next Article President Donald J Trump আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসছে পাকিস্তানি প্রতিনিধি দল
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

বাংলাদেশ

দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইয়ে ফারাজ করিম, হাসিনাপন্থী কর্মকর্তা ও অস্ত্র ব্যবসায়ীর সাথে বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জুলাই ছাত্র-জনতা হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি ও রাউজানের আলোচিত ব্যক্তি ফারাজ করিম চৌধুরীকে সংযুক্ত আরব…

5 Min Read
বাংলাদেশ

নারায়ণগঞ্জের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার সচিব ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ

নারায়ণগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ২০২৫: স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী শুক্রবার জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি)…

3 Min Read
বাংলাদেশযুক্তরাষ্ট্র

মার্কো রুবিও’র সঙ্গে ড. ইউনূসের ফোনালাপ: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি

ঢাকা, ১ জুলাই ২০২৫: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো…

2 Min Read
বাংলাদেশ

খিলগাঁও থানা: মাদকদ্রব্য, কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য

আইবিএন নিউজ ডেস্ক: ৫ আগস্ট ২০২৪ থেকে খিলগাঁও থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়…

2 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?