By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    জাতিসংঘে নওশাদ জমিরের আহ্বান: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়ন জরুরি

    মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ…

    2 Min Read
    বহুসাংস্কৃতিক রোমে নতুন দিগন্ত: স্থায়ী পরামর্শ পরিষদে ৭ বাংলাদেশি সংগঠন

    এটি নাগরিক, বিভিন্ন সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, তৃতীয় খাতের সংস্থা, বিদেশি…

    4 Min Read
    বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

    রাষ্ট্রদূত খান বলেন, ২৫ বছর আগে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনায় সুস্পষ্ট অঙ্গীকার…

    2 Min Read
    ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খান

    শান্তি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে…

    1 Min Read
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: বহুসাংস্কৃতিক রোমে নতুন দিগন্ত: স্থায়ী পরামর্শ পরিষদে ৭ বাংলাদেশি সংগঠন
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » বহুসাংস্কৃতিক রোমে নতুন দিগন্ত: স্থায়ী পরামর্শ পরিষদে ৭ বাংলাদেশি সংগঠন
ইউরোপপ্রবাসী বাংলাদেশী

বহুসাংস্কৃতিক রোমে নতুন দিগন্ত: স্থায়ী পরামর্শ পরিষদে ৭ বাংলাদেশি সংগঠন

এটি নাগরিক, বিভিন্ন সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, তৃতীয় খাতের সংস্থা, বিদেশি কমিউনিটি এবং নতুন নাগরিকদের মধ্যে দীর্ঘদিনের কাজ ও পারস্পরিক সম্পর্কের ফসল। মেয়র গুয়ালতিয়েরির ভাষায়, এটি শুধু একটি অর্জন নয়; বরং নতুন যাত্রার সূচনা।

Last updated: October 22, 2026 09:54
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
SHARE

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি (ইতালি): রোম মহানগর এলাকায় বিদেশি কমিউনিটির অধিকার, অংশগ্রহণ ও সামাজিক অন্তর্ভুক্তি জোরদার করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তঃসাংস্কৃতিক সহাবস্থানের স্থায়ী পরামর্শ পরিষদ (Consulta Permanente della Convivenza Interculturale)।
রাজধানী রোমের Istituzionale della Città Metropolitana di Roma Capitale কার্যালয়ে আয়োজিত প্রথম উন্মুক্ত অধিবেশনে রোমের মেয়র ও রোম মহানগর এলাকার মেয়র রবার্তো গুয়ালতিয়েরির উপস্থিতিতে এ পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এটি নাগরিক, বিভিন্ন সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, তৃতীয় খাতের সংস্থা, বিদেশি কমিউনিটি এবং নতুন নাগরিকদের মধ্যে দীর্ঘদিনের কাজ ও পারস্পরিক সম্পর্কের ফসল। মেয়র গুয়ালতিয়েরির ভাষায়, এটি শুধু একটি অর্জন নয়; বরং নতুন যাত্রার সূচনা।

এই পরিষদ হবে যৌথ অংশগ্রহণ ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের একটি স্থায়ী মঞ্চ। এর মাধ্যমে মানুষের প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করা, পারস্পরিক সংলাপ বাড়ানো এবং সামাজিক নীতি প্রণয়নে অবদান রাখার সুযোগ তৈরি হবে। রোম ও আশপাশের মহানগর এলাকায় বসবাসরত ৬ লাখ ৮০ হাজারেরও বেশি বিদেশি নাগরিকের জন্য পরিষেবার মান উন্নত করা এবং তাঁদের অধিকার সম্প্রসারণে ভূমিকা রাখা এর অন্যতম লক্ষ্য।

২০২৩ সাল থেকে এ পরামর্শ পরিষদ গঠনের লক্ষ্যে অংশগ্রহণমূলক প্রক্রিয়া শুরু হয়। এতে ৯টি কর্মদল কাজ করেছে। স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, আবাসননীতি এবং অভ্যর্থনা ও আশ্রয়ব্যবস্থা নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা হয়েছে। পরিষদের ভবিষ্যৎ কাজের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করা, সাংস্কৃতিক মধ্যস্থতা ও ভাষাগত প্রতিবন্ধকতা দূর করা, আবাসনের অধিকার বৃদ্ধি, কর্মসংস্থানে প্রবেশাধিকার সহজ করা, প্রশাসনিক প্রক্রিয়া সরলীকরণ, গণতান্ত্রিক অংশগ্রহণ বৃদ্ধি, বিদ্যালয়ে অন্তর্ভুক্তি এবং শিশুদের অধিকার সুরক্ষা।

অনুষ্ঠানে পরিষদের বর্তমান ৭৪টি সদস্য সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রোম ক্যাপিটাল প্রশাসনসহ মোট সংখ্যা দাঁড়ায় ৭৫টি। এর মধ্যে নিবন্ধিত বাংলাদেশি সংগঠন রয়েছে সাতটি—বাংলাদেশ ইমিগ্রেশন অ্যাসোসিয়েশন (বিমাস), ইসলামিক ইনস্টিটিউট অফ রোম, মুসলিম কমিউনিটি সেন্টার, অ্যাসোসিয়েশন কলতুরালে ইসলামিকা দেল বাংলাদেশ আল আকসা, উলামা কাউন্সিল অফ ইতালি, সঞ্চারী সঙ্গীতায়ন এবং সর্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির।

অনুষ্ঠানে মেয়র রবার্তো গুয়ালতিয়েরি ও মহানগর পরিষদের কাউন্সিলর তিজিয়ানা বিয়োলঘিনির পাশাপাশি উপস্থিত ছিলেন রোম ক্যাপিটালের সিটি কাউন্সিলের সভাপতি স্বেতলানা চেল্লি, ইউএনএআর-এর পরিচালক মাত্তিয়া পেরাদোত্তো, ইকুয়েডর ও সিয়েরা লিওনের কনসালসহ আন্তঃসাংস্কৃতিক সহাবস্থানের কর্মদলগুলোর প্রতিনিধিরা। উল্লেখযোগ্য অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে ছিল এআরসিআই রোমা, এএনওএলএফ, স্লো ফুড রোমা, কমিউনিটা সিয়েরা লিওনে নুওভে জেনেরাজিওনি এবং অ্যাসোসিয়েশন কমিউনিটা পেরুভিয়ানা।

মেয়র রবার্তো গুয়ালতিয়েরি বলেন, এই পরামর্শ পরিষদের প্রতিষ্ঠা একটি সুস্পষ্ট রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের প্রতিফলন। এর মাধ্যমে সরকারি কার্যক্রমে অংশগ্রহণ ও আন্তঃসাংস্কৃতিক সংলাপকে স্থায়ী এবং কাঠামোগত গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি শুধু মানুষের কথা শোনার স্থান নয়; বরং ধারাবাহিক আলোচনা, সহযোগিতা এবং বর্তমান সমাজের জটিল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়নের স্থায়ী প্রক্রিয়া। রোম ও এর মহানগর এলাকা বহুদিন ধরেই বিভিন্ন মানুষ, ইতিহাস ও সংস্কৃতির মিলনস্থল। এই বৈচিত্র্যকে অন্তর্ভুক্তিমূলক নীতির মাধ্যমে কাজে লাগাতে হবে।

রোম মহানগর পরিষদের সমান সুযোগ, সামাজিক নীতি, সংস্কৃতি ও অংশগ্রহণবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর তিজিয়ানা বিয়োলঘিনি বলেন, নাগরিকদের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও সাংস্কৃতিক নীতি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, প্রায় তিন বছর আগে মেয়র গুয়ালতিয়েরির সঙ্গে এ লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনকে একত্র করে এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে, যা বাস্তব ও অনুভূত বৈষম্য দূর করতে এবং বিদেশি নাগরিকদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতি এবং অভিবাসী অধিকার সংকুচিত হওয়ার এই সময়ে রোমকে সত্যিকার অর্থে বহুসাংস্কৃতিক ও অন্তর্ভুক্তিমূলক নগরী হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:বহুসাংস্কৃতিক রোমে নতুন দিগন্ত: স্থায়ী পরামর্শ পরিষদে ৭ বাংলাদেশি সংগঠন
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী
Next Article জাতিসংঘে নওশাদ জমিরের আহ্বান: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়ন জরুরি
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

ইউরোপমধ্যপ্রাচ্য

ফিলিস্তিনের পাশে মাখোঁ ও আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া

হাকিকুল ইসলাম খোকন: ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ বিষয়ে ঘোষণা দেওয়ার…

4 Min Read
আইবিএন এক্সক্লুসিভপ্রবাসী বাংলাদেশী

বাংলাদেশে সংবাদমাধ্যমের উপর নির্যাতন: এনপিজেএ ও প্রবাসী বাংলাদেশীদের তীব্র প্রতিবাদ

নিউইয়র্ক, ৫ জুলাই ২০২৫ : বাংলাদেশে সংবাদমাধ্যমের উপর চলমান নির্যাতন ও বাক্‌স্বাধীনতা হরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্বব্যাপী সাংবাদিকদের একমাত্র…

4 Min Read
প্রবাসী বাংলাদেশী

নিউইয়র্কে প্রথম আলোর ‘দেখা-সাক্ষাৎ’: প্রকৃতি, জীববৈচিত্র্য ও স্বাস্থ্যসচেতনতায় গুরুত্বারোপ

হাকিকুল ইসলাম খোকন, মো. নাসির: অবসরপ্রাপ্ত অতিরিক্ত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের তদন্ত সংস্থার সমন্বয়ক (গ্রেড-১)আইজিপি আনসার উদ্দিন খান পাঠানকে…

6 Min Read
প্রবাসী বাংলাদেশীযুক্তরাষ্ট্র

৬ ডিসেম্বর নিউ হরাইজন লায়ন্স ক্লাবের গ্রান্ড অভিষেক

ডেস্ক রিপোর্ট: গত ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে নিউইয়র্কে নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নিয়মিত মাসিক সভা…

2 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?