সাগর নোমানী, রাজশাহী ব্যুরো প্রধান: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। ২০ অক্টোবর, মঙ্গলবার বেলা ৩টার দিকে তিনি সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।
শাহ মখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ পিপিএম, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির পিপিএম, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পুলিশ সুপার।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের সামনে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, রাজশাহী মহানগর-শাখার সদস্য সচিব আরিফুজ্জামান সোহেলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে অফিশিয়াল ক্যাপ ও গেঞ্জি উপহার দেওয়া হয়েছে। ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত এবং শুভেচ্ছা স্মারক হিসেবে বিশেষ উপহার সামগ্রী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: মোজেম্মেল হক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর এর সিনিয়র যুগ্ন আহবায়ক ইফতেখার মোহাম্মদ জিমু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ইউনুস আলী অনিক, দপ্তর সম্পাদক মো: ওমর আলী রবি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: বাচ্চু ও বিভিন্ন ইভেন্টের ক্ষুদে খেলোয়াড় বৃন্দ।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। এর আগে সকালে তিনি রংপুরে রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন।
