নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী

দলের আমীর আল্লামা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন মহাসচিব মুসা বিন ইযহার। দীর্ঘ সময় নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালনের পর তাকে দলের দ্বিতীয় শীর্ষ এই পদে আসীন হলেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
ছবি: নেজামে ইসলাম পার্টির নির্বাচিত নির্বাহী আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী

ডেস্ক রিপোর্ট: ​বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নির্বাহী আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। গতকাল (২৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে অনুষ্ঠিত দলের মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

​দলের আমীর আল্লামা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন মহাসচিব মুসা বিন ইযহার। দীর্ঘ সময় নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালনের পর তাকে দলের দ্বিতীয় শীর্ষ এই পদে আসীন করা হলো।

​১৯৬৫ সালে চাঁদপুর জেলার হানার চর ইউনিয়নের গোবিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। তিনি প্রখ্যাত আলেম মাওলানা আব্দুস সোবহানের পুত্র। তার প্রাথমিক দ্বীনি শিক্ষা শুরু হয় ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে। পরবর্তীতে চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী এবং ভারতের দারুল উলূম দেওবন্দ থেকে ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

​বর্ণাঢ্য কর্মজীবন ও সাংগঠনিক তৎপরতা ​মাওলানা সুবহানী একাধারে একজন দক্ষ সংগঠক, গবেষক এবং খতিব।

​মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী বর্তমানে খিলগাঁওয়ের ‘মাদরাসাতুল কোরআন ওয়া সুন্নাহ’-এর প্রতিষ্ঠাতা ও মুহতামিম। এছাড়া পূর্বে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নায়েবে নাজেমে দপ্তর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​তিনি ঢাকার সেগুনবাগিচা মসজিদের বর্তমান খতিব। এর আগে দীর্ঘ সময় চাঁদপুরের বাইতুল আমীন জামে মসজিদের খতিব ছিলেন। তিনি পল্টন-সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের তিনবারের নির্বাচিত সভাপতি এবং কওমি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

​বর্তমানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং ঢাকা মহানগর আমীর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

​এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা বোর্ডের সদস্য হিসেবে সহীহ বুখারী ও তাফসীর সংশ্লিষ্ট গ্রন্থ সম্পাদনায় তার বিশেষ অবদান রয়েছে।

​শুরার অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ ​অধিবেশনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মুফতি মুখলিসুর রহমান কাসেমী, আব্দুর রহমান চৌধুরী, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভা শেষে দেশব্যাপী দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version