By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
    আরব আমিরাতে ভিসা সংকট: মারাত্মক হুমকির মুখে  বাংলাদেশি শ্রমবাজার

    নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায়…

    2 Min Read
    যে কারণে ‘আলাস্কা’ বিক্রি করে দেয় রাশিয়া

    ১৮৬০ এর দশকের গোড়ার দিকে জার দ্বিতীয় আলেকজান্ডার এই সিদ্ধান্তে উপনীত হন,…

    4 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: নিউইয়র্কে অল কান্ট্রি হোম কেয়ারের উদ্যোগে রিভার ক্রুজ ইভেন্ট ও ডে কেয়ার সেন্টার উদ্বোধন
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » নিউইয়র্কে অল কান্ট্রি হোম কেয়ারের উদ্যোগে রিভার ক্রুজ ইভেন্ট ও ডে কেয়ার সেন্টার উদ্বোধন
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে অল কান্ট্রি হোম কেয়ারের উদ্যোগে রিভার ক্রুজ ইভেন্ট ও ডে কেয়ার সেন্টার উদ্বোধন

Last updated: July 15, 2025 14:49
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
SHARE

হাকিকুল ইসলাম খোকন, আয়েশা আক্তার রুবি: নিউইয়র্কের বহুজাতিক সমাজে বাঙালি সংস্কৃতির আলোয় প্রবীণদের জন্য একটি নির্মল ও আনন্দময় পরিবেশ তৈরির লক্ষ্যে ‘অল কান্ট্রি হোম কেয়ার গ্রুপ’ গত ১৩ জুলাই ২০২৫, রবিবার, এক ব্যতিক্রমী রিভার ক্রুজ ইভেন্ট ও ‘সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার’ উদ্বোধনের আয়োজন করে। এই আয়োজনের জন্য প্রতিষ্ঠানটির সিইও আব্দুল কাদের শিশিরসহ দুইজনকে নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমারের পক্ষ থেকে ডেপুটি চিফ অফ স্টাফ নিল টিভেন্ডি প্রক্লেমেশন প্রদান করেন। জেনিফার রাজকুমার জরুরি কাজের কারণে উপস্থিত হতে না পারলেও তাঁর প্রতিনিধি হিসেবে নিল টিভেন্ডিসহ কয়েকজন অতিথি হাজির ছিলেন।

নিউইয়র্ক সিটির কুইন্সের হিলসাইড এভিনিউতে অবস্থিত ‘অল কান্ট্রি হোম কেয়ার গ্রুপ’র ব্যবস্থাপনায় ফ্লাশিং বে থেকে ইস্ট রিভার ও হাডসন নদী হয়ে ‘স্কাইলাইন প্রিন্সেস’ জাহাজে আয়োজিত এই নৌ-ভ্রমণে প্রায় ৩৫০ জন প্রবীণসহ মোট ৪০০ জন অংশগ্রহণ করেন। পাঁচ ঘণ্টাব্যাপী এই ভ্রমণে অংশগ্রহণকারীরা গান, আড্ডা, স্মৃতিচারণ ও বাঙালি রসনার খাবারে মেতে ওঠেন। ম্যানহাটানের দৃষ্টিনন্দন এলাকা ও ‘স্ট্যাচু অব লিবার্টি’র পাশ দিয়ে যাওয়ার সময় অনেকে সেলফিতে ব্যস্ত হয়ে পড়েন।

অনুষ্ঠানে অংশগ্রহনকারীগণের একাংশ।

অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন, রন্টি দাস, কামরুজ্জামান বকুল ও শিমুল খান তাঁদের গানে প্রবাসীদের শৈশব ও কৈশোরের স্মৃতিতে ফিরিয়ে নেন। এছাড়া, নিউজ পোর্টাল জার্নালিস্ট শাহ ফারুক ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান লায়ন তারেক হাসান খানের সংগীত পরিবেশনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকতার হোসেনের ইংরেজি কবিতা আবৃত্তি সবাইকে মুগ্ধ করে।

প্রবীণদের জন্য উন্মুক্ত এই ডে কেয়ার সেন্টারের উদ্দেশ্য তুলে ধরে আব্দুল কাদের শিশির বলেন, “নিউইয়র্ক স্টেটের সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করে প্রবীণদের জন্য বাঙালি ভাষা, সংস্কৃতি ও নিজ বাড়ির মতো পরিবেশে দিন কাটানোর ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। এই সেন্টারে বাঙালি খাবার ও কথোপকথনের পরিবেশ থাকবে, যা প্রবীণদের একাকীত্ব দূর করবে।”

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন প্রবীণ তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সন্তান-নাতি-নাতনির ব্যস্ততার মাঝে আমাদের একাকী দিন কাটছিল। এই ডে কেয়ার সেন্টার আমাদের সেই একাকীত্ব দূর করবে।” তাঁরা বাঙালি সংস্কৃতি ও খাবারের অভাব পূরণে এই উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাপসনিউজের এডিটর হাকিকুল ইসলাম খোকন ও আইবিএন নিউজ এর সম্পাদক আয়েশা আক্তার রুবি।

প্রাণবন্ত উপস্থাপনায় সোনিয়া সিরাজ অনুষ্ঠানটি পরিচালনা করেন। অতিথিদের মধ্যে ছিলেন সাংস্কৃতিক সংগঠক আতাউর রহমান আতা, আই-টিভির পরিচালক রিমন ইসলাম, আইবিএন নিউজের সম্পাদক আয়েশা আক্তার রুবি, ডা. নারগিস রহমান, ঝর্ণা চৌধুরী, মাসুদা ইয়াসমীন রুমা, ব্যবসায়ী মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শ্যামল এবং বাপস নিউজ ও এনওয়াইবিডি নিউজের এডিটর হাকিকুল ইসলাম খোকন।

অল কান্ট্রি হোম কেয়ারের চেয়ারম্যান লায়ন তারেক হাসান খান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কম্যুনিটির সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়েছি। সকলের সমর্থনে আরও এগিয়ে যেতে চাই।” নৌ-ভ্রমণটি ফ্লাশিং বে’র ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেস্টুরেন্ট থেকে দুপুর ১২টায় শুরু হয়ে বিকাল ৫টায় সমাপ্ত হয়।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:অল কান্ট্রি হোম কেয়াররিভার ক্রুজ ইভেন্ট ও ডে কেয়ার সেন্টার উদ্বোধন
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে
Next Article গোপালগঞ্জে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘে আইসিআরএফ -এর চিঠিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

যুক্তরাষ্ট্র

গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে

আইবিএন রিপোর্ট: গ্রিনকার্ড নেওয়ার পর অনেকেই যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকেন না। তারা এ দেশে বছরে এক-দুবার এসে ইন্স্যুরেন্স সুবিধাসহ সরকারি সব…

4 Min Read
যুক্তরাষ্ট্র

লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানে আরও ২ হাজার ন্যাশনাল গার্ড, ৭শ মেরিন সেনা মোতায়েন

কোনভাবেই সামাল দেওয়া যাচ্ছেনা লস অ্যাঞ্জেলেস শহরের অভিবাসন বিরোধীদের। এ অবস্থায় গত চারদিন ধরে ব্যাপক বিক্ষোভে উত্তাল পরিস্থিতি সামাল দিতে…

3 Min Read
প্রবাসী বাংলাদেশীযুক্তরাষ্ট্র

বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলামের প্রয়ানে ১০১ বিশিষ্ট যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক

আইবিএন রিপোর্ট: নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, কক্ষপথ ৭১ -এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলাম…

5 Min Read
প্রবাসী বাংলাদেশীবাংলাদেশযুক্তরাষ্ট্র

নিউইয়র্কে প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ-র ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত

আইবিএন রিপোর্ট: বৈষম্যহীন সমাজ গঠন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রগ্রেসিভ…

3 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?