By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
    আরব আমিরাতে ভিসা সংকট: মারাত্মক হুমকির মুখে  বাংলাদেশি শ্রমবাজার

    নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায়…

    2 Min Read
    যে কারণে ‘আলাস্কা’ বিক্রি করে দেয় রাশিয়া

    ১৮৬০ এর দশকের গোড়ার দিকে জার দ্বিতীয় আলেকজান্ডার এই সিদ্ধান্তে উপনীত হন,…

    4 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: জাসদের সকল অংশের ঐক‍্য করে আমরা এই নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেব -ব‍্যারিস্টার ফারাহ খান
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » জাসদের সকল অংশের ঐক‍্য করে আমরা এই নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেব -ব‍্যারিস্টার ফারাহ খান
বাংলাদেশ

জাসদের সকল অংশের ঐক‍্য করে আমরা এই নির্বাচনে তিনশ আসনে প্রার্থী দেব -ব‍্যারিস্টার ফারাহ খান

ব্যারিস্টার ফারাহ খান বলেন, জাসদ স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল, প্রথম বিরোধী দল এবং শতভাগ মুক্তিযোদ্ধার দল। যেই দলের সৃষ্টির অন‍্যতম কারন ছিল গনতন্ত্র রক্ষা করা কিন্তু অত‍্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের জন্মের এই ৫৩ বছরে আমরা আমাদের কোন সভাপতি কিংবা সাধারন নির্বাচন করতে পারিনি।

Last updated: June 30, 2025 09:58
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
২৬ জুন, বগুড়ায় বিভাগীয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার ফারাহ খান।
SHARE

১৯৭২ সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল ‘জাসদ’ এক খন্ড বিখন্ড ভাগ গুলোকে এক করতে গত কয়েক মাস ধরে খুব জোরালো ভাবে কাজ করছেন ব‍্যারিস্টার ফারাহ খান। তিনি সমগ্র বাংলাদেশের সক্রিয় নিস্ক্রিয় সকল জাসদ নেতা-কর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং ৮টি বিভাগে জাসদের ঐক‍্য করার জন্য জাসদের সকল অংশের নেতা-কর্মীদের নিয়ে মত বিনিময় সভা করছেন। তারই ফলস্বরুপ, তিনি গত বৃহস্পতিবার, ২৬ জুন রাজশাহী বিভাগের বগুড়া জেলার ম‍্যাক্স মোটেলে জাসদের সকল অংশের নেতা-কর্মীদের নিয়ে মত বিনিময় সভা করেন। ব‍্যারিস্টার ফারাহ খান স্বাধীনতার রুপকার নিউক্লিয়াস প্রধান জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি।খবর বাপসনিউজ ।

খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের পর এবার রাজশাহী বিভাগে মতবিনিময় সভায় ব‍্যারিস্টার ফারাহ খান বলেন- ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, দেশ স্বাধীনের পর সে স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হয়নি। গণতন্ত্র হত‍্যা, বাক স্বাধীনতা হরন ও সারাদেশে লুটপাট চরম আকার ধারন করে। মুক্তিযোদ্ধারা এমন স্বাধীনতা চায়নি বলেই আমাদের নেতা সিরাজুল আলম খান দাদার নেতৃত্বে ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়। জাসদ স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল, প্রথম বিরোধী দল এবং শতভাগ মুক্তিযোদ্ধার দল। যেই দলের সৃষ্টির অন‍্যতম কারন ছিল গনতন্ত্র রক্ষা করা কিন্তু অত‍্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের জন্মের এই ৫৩ বছরে আমরা আমাদের কোন সভাপতি কিংবা সাধারন সম্পাদক কে নির্বাচনের মাধ‍্যমে নির্বাচিত করতে পারিনি। আমাদের সব সভাপতি সাধারন সম্পাদক সিলেকশনের মাধ্যমে পদে বসেছেন। তাই তারা দিন দিন কর্মীদের থেকে দূরে সরে গেছেন এবং দলে বিভক্তি বেড়েছে। কিন্তু এবার আমরা কর্মীরা মিলে জাসদের ইতিহাস গড়বো। এবার আমরা কর্মীরা নির্বাচনের মাধ‍্যমে আমাদের সভাপতি সাধারন সম্পাদক সহ পুরো কমিটি নির্বাচনের মাধ‍্যমে নির্বাচিত করবো। এভাবে আমরা জাসদকে তৃণমূল থেকে শক্তিশালী করবো এবং ভবিষ্যতের ভাঙন রোধ করবো।

তিনি বলেন- বড় দলের নেতারা আমাদের একটি দুটি আসন দেয় আর আমরা সেই আসন নিয়ে খুশি হয়ে যাই। কিন্তু জাসদই হতে পারতো এই দেশের রাজনীতির মূল শক্তি। আমরা দেখি আমরা আওয়ামী লীগ বা বিএনপির সাথে জোট বেঁধে রাজনীতি করে এলাকায় যেতে পারিনা কিন্তু আমরা অন‍্য দলের জন‍্য কেন শাস্তি ভোগ করবো। জাসদ ভোটের রাজনীতিতে বিশ্বাসী। একটি বা দুটি আসনের জন্য বড় বড় দলের উপর আমরা আর নির্ভর করতে চাইনা। আমরা জাতীয় সমাজতান্ত্রিক দলের সকল অংশকে এক করে এবারের নির্বাচনে ৩০০ আসনে নিজেরা প্রার্থী দেবো এবং আমরা ক্ষমতায় গেলে জাসদের ৩০ হাজার নেতাকর্মী হত্যার বিচার আমরা এই বাংলার মাটিতে করবো।

তিনি আরো বলেন- ১৯৭২ সালে জাসদ একটি বটগাছ ছিল কিন্তু সেই জাসদ ব‍্যক্তি স্বার্থে খন্ড বিখন্ড হয়ে গত ৫৩ বছরে পরগাছা হয়ে গেছে। সেই কারণে আমি আজ আপনাদের কাছে এসেছি কারণ জাসদ কোন নেতার দল নয়, জাসদ কর্মীদের দল। জাসদের কর্মীরাই এ দলের প্রান ও শক্তি। তাই জাসদকে আবারো কর্মিদের কাছে ফিরিয়ে নিতে হবে। আমরা কোন অংশের কোন নেতা কে বাদ দিচ্ছিনা কিন্তু আপাতত আমরা নেতাদের ঐক‍্য করবো না। আমরা কর্মীদের ঐক‍্য করবো আগে কারণ আমরা নেতাদের ঐক‍্য হতে দেখেছি ১৯৯৭ সালে, আবার সেই ঐক‍্য আমরা ভাঙতেও দেখেছি বছর ঘুরতে না ঘুরতে যখন নেতাদের স্বার্থে আঘাত লেগেছে। আবারো দল ভেঙেছে ২০১৬ সালে পদের কারণে। তাই এবার কর্মীদের ঐক‍্যবদ্ধ করতে হবে আগে তারপর আমরা নেতাদের কাছে যাবো। আমাদের জন্মলগ্ন থেকে বিভিন্ন সরকার আমাদের উপর বিভিন্ন সময় অন‍্যায় অবিচার করলেও, আমরা কখনো আওয়ামীলীগ কখনো বিএনপি আবার কখনো এরশাদের হাতকে শক্তিশালী করেছি। কিন্তু এগুলো করতে গিয়ে আমরা আমাদের নিজেদের মেরুদন্ড ভেঙে দিয়েছি। আসেন আমরা আবার ঘুরে দাঁড়াই। নিজেদের শরীর থেকে ফ‍্যাসিস্টের দোসর, রাজাকারের সহচর, হালুয়া-রুটির ভাগিদার এই নাম গুলো মুছে ফেলি। তিনি প্রশ্ন করেন- আমরা আওয়ামীলীগ/বিএনপির সাথে জোট করতে পারি কিন্তু আমরা এক জাসদ অন‍্য জাসদের সাথে এক হতে পারিনা কেন? কাদের স্বার্থে কিসের স্বার্থে এই বিরোধিতা? আসেন আমরা অতীতের সব বাদ দিয়ে ও মান অভিমান ভুলে জাসদের সকল অংশের নিজেদের ভাইদের হাত ধরি এবং এক সাথে একটি জাসদ হয়ে সম্মানের সাথে চলি। জাসদের ১৮ দফা ও সিরাজুল আলম খান দাদার ১৪ দফার ভিত্তিতে আমরা জাসদকে নতুন করে দাঁড় করাবো এবং সম্মানের সাথে বাঁচবো।

তিনি বলেন আপনারা আমাকে সাহায‍্য করুন। আমাদের জাসদের কোন অংশ বা নেতারা নতুন প্রজন্ম তৈরী করেননি। আপনাদের শ্রদ্ধেয় সিরাজুল আলম খান দাদা এবং আমার প্রাণের মেজকাকা সেটি উপলব্ধি করে নিজে উদ্দ‍োগী হয়ে আমাকে তার জীবদ্দশায় জাসদের রাজনীতিতে প্রবেশ করিয়েছেন। জাসদের ঐক‍্য নিয়ে তাঁর সাথে আমার বিস্তর কথা হতো, আমি উনাকে কথা দিয়েছি আমি জাসদের ঐক‍্য করবো যত বাঁধা আসুক না কেন। নেতাকর্মীদের উদ্দেশ্য ব‍্যারিস্টার ফারাহ খান বলেন আমাকে বাঁধা দেবার চেষ্টা করা হচ্ছে জাসদেরই ভেতর থেকে। আপনারা আমাকে সাহায‍্য করুন। আমার পরে এই প্রজন্মের আর কেউ নেই যে আপনাদের কাছে এমন করে জেলায় জেলায় বিভাগে বিভাগে আসবে এবং জাসদ ঐক‍্যের জন‍্য লড়াই করবে। আমাদেরই দুটি জাসদের কেন্দ্রের নেতারা আপনাদেরকে ফোন করে মতবিনিময় সভাগুলো তে আসতে বারন করে এবং বহিষ্কারের ভয় দেখায়। এগুলো আসলে বাজে কথা কারন আপনাদের এখানে আসার আগে আমি ইতিমধ‍্যে চারটি বিভাগে ঐক‍্য জাসদের পক্ষে সকলের অংশগ্রহণে বিশাল মতবিনিময়ে সভা করেছি কিন্তু এখন পর্যন্ত কোন জাসদের কেউ কোন বিভাগের কোন নেতা-কর্মীকে বহিস্কার করেনি। তাই আপনারা বিশ্বাস করেন আপনারা তৃণমূলের নেতা-কর্মীরা যদি ঐক‍্যবদ্ধ জাসদ চান তবে কেন্দ্র কিছু করতে পারবে না কারণ কর্মীরা যদি দল মুখ ফিরিয়ে নেয় তবে দল চলতে পারবেনা। মনে রাখবেন যারা জাসদের রাজনীতি মনে প্রাণে ধারন করে

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:IBN Newsজাসদব্যারিস্টার ফারাহ খান
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article তরুণ জোহরান মামদানির রাজনৈতিক উত্থানে বিশ্বজুড়ে আলোড়ন
Next Article বাংলাদেশে মাদক নিরাময় কেন্দ্রের নামে টর্চার সেল, মৃতপ্রায় জাহাঙ্গীর উদ্ধার
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

বাংলাদেশযুক্তরাষ্ট্র

গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবস পালন: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলোর প্রতিবাদ সমাবেশ

আইবিএন রিপোর্ট: ৫ আগস্ট, মঙ্গলবার, সন্ধ্যা সাড়ে ৯টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার এবং মুক্তিযুদ্ধের পক্ষের…

3 Min Read
বাংলাদেশযুক্তরাষ্ট্র

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’ এ জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উদযাপন 

হাকিকুল ইসলাম খোকন: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক এর যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম…

2 Min Read
বাংলাদেশযুক্তরাষ্ট্র

রাজশাহীকে ‘স্মার্ট-সবুজ’ নগরী গড়তে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল রাসিক

আইবিএন রিপোর্ট: রাজশাহী মহানগরীকে সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের…

2 Min Read
বাংলাদেশমতামত

আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা, প্রয়োজন ধৈর্য ও আত্মশুদ্ধি –অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন

অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন: আওয়ামী লীগের উপর ঝড় জাপটা এসেছে তা নতুন নয়। তবে ২০২৪ সালে আওয়ামী লীগের…

13 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?