জয়পুরহাটে দুর্নীতিবিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট: দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জয়পুরহাটের যৌথ আয়োজনে দুর্নীতিবিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড শেষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ডে জয়পুরহাটের চারটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সেমিফাইনাল শেষে বিজয়ী দলগুলোর মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মতিনুর রহমান, আব্দুর রাজ্জাক ও বিদ্যুৎ কুমার। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন এ্যাডভোকেট মোঃ আরাফাত হোসেন মুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাফফর হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম মোল্লা সুমন এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ-এর উপসহকারী পরিচালক মোঃ আল মামুন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস কুইন।
অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
