রাজশাহীতে অনুসন্ধানী সাংবাদিকতার জেরে প্রাণনাশের হুমকি: থানায় জিডি, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা

জিডি সূত্রে জানা গেছে, সাংবাদিক শাহিনুর রহমান সোনা ‘দৈনিক সকালের সময়’ পত্রিকায় রাজশাহী ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর পত্রিকার অনলাইন পোর্টালে এবং পরদিন ৬ সেপ্টেম্বর মুদ্রিত সংস্করণে “সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো. শাহিনুর রহমান সোনাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিরাপত্তা চেয়ে সাংবাদিক শাহিনুর রহমান সোনা বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, সাংবাদিক শাহিনুর রহমান সোনা ‘দৈনিক সকালের সময়’ পত্রিকায় রাজশাহী ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর পত্রিকার অনলাইন পোর্টালে এবং পরদিন ৬ সেপ্টেম্বর মুদ্রিত সংস্করণে “সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি প্রকাশের পর গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ৩:৫৭ মিনিটে বোয়ালিয়া থানাধীন অলোকার মোড়ে নিজ কর্মস্থলে অবস্থানকালে সাংবাদিক শাহিনুরের ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর (০১৭১৪৮১৪৯৮১) থেকে কল আসে। কলকারী সংবাদটিকে কেন্দ্র করে তাঁকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপবাদ দেন। একই সঙ্গে সুযোগ পেলে বড় ধরনের ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন। হুমকিদাতা নিজেকে বিএনপির একজন শীর্ষ নেতা এবং দুদকের একজন উচ্চপদস্থ কর্মকর্তার নিকটাত্মীয় বলে দাবি করেন।

ঘটনার পর সাংবাদিক শাহিনুর রহমান সোনা বোয়ালিয়া মডেল থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৪২, তারিখ: ০৮/০৯/২০২৬) দাখিল করেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শাহিনুর রহমান সোনা বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির মুখে পড়তে হয়েছে। এতে আমি ও আমার পরিবার মারাত্মক আতঙ্কে আছি। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেবেন।”

এদিকে এ ঘটনায় বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার বলেন, একজন সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তিনি হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version