কক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শনিবার কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কসংলগ্ন এলাকায় প্রধান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর এ কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের মূল আয়োজনটি অনুষ্ঠিত হয় সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, সংশ্লিষ্ট বন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ। অতিথিরা পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।

একই সময়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে কনফারেন্সে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।

কনফারেন্সে সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপসচিব নিলুফা আক্তার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সিফাত উদ্দিন।

জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা সদরেও জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে লক্ষাধিক বৃক্ষের চারা রোপণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ, নদীর পাড় ও পতিত জমিতে এ বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে জনসাধারণকে এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version