শেরপুরে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...

কাকন সরকার, ​শেরপুর: পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি-এঁর নির্বাচনি প্রতিশ্রুতি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির জেলাভিত্তিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩ জুন ২০২৬ তারিখে কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রীর মূল কর্মসূচির উদ্বোধনের সাথে সংগতি রেখে জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে শেরপুর সার্কিট হাউস প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

সার্কিট হাউস প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ হিসেবে ‘পলাশ’ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

​ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন)। ​মিজ্‌ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর। ​এ, কে, এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর। ​এ. বি. এম. মামুনুর রশিদ (পলাশ), প্রশাসক, জেলা পরিষদ।

​কাজী মুহাম্মদ নূরুল করিম, বিভাগীয় বন কর্মকর্তা। মিজ্‌ আরিফা সিদ্দিকা, উপপরিচালক (স্থানীয় সরকার) ও প্রশাসক, শেরপুর পৌরসভা। ​মো. সাখাওয়াত হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর। ​মো. রেজুয়ান, জেলা শিক্ষা কর্মকর্তা। ​অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা বিজ্ঞ জিপি। ​আলহাজ্ব মো. হজরত আলী, আহ্বায়ক, সদর উপজেলা বিএনপি। কাকন রেজা, সভাপতি, শেরপুর প্রেসক্লাব।

​এছাড়াও শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, রোভার স্কাউট ও গার্লস গাইডের সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

​মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করতে উদ্বোধনী দিনেই শেরপুর জেলায় প্রায় ৮,০০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এর মধ্যে: ​শেরপুর সদর উপজেলায় প্রায় ২,৬০০টি চারা, ​শ্রীবরদী উপজেলায় ৩,০০০টি চারা রোপণ করা হয়।

​এছাড়া জেলার বাকি উপজেলাগুলোতেও একযোগে এই কর্মসূচি একযোগে পালিত হয়েছে।

​এই ব্যাপক কর্মযজ্ঞ বাস্তবায়নে জেলা প্রশাসন, শেরপুর ছাড়াও প্রয়োজনীয় চারা সরবরাহ করেছে জেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং বন বিভাগ। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষ থেকেও ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রজাতির চারা সরবরাহ করা হয়। কর্মসূচিটি সফল করতে শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের কারিগরি সহায়তা সবিশেষ ভূমিকা পালন করে।

​সার্কিট হাউসে উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ শেরপুর শহরের গুরুত্বপূর্ণ স্থান—শেরী ব্রিজ, কুসুমহাটি এবং শহীদ মিনার এলাকায় পলাশ, শিমুল, কৃষ্ণচূড়াসহ নান্দনিক ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।

​কেবল চারা রোপণই নয়, সেগুলোর শতভাগ টিকে থাকা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রোপণকৃত প্রতিটি চারাকে সুরক্ষার জন্য বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একই সঙ্গে চারাগুলোর যথাযথ পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের লক্ষ্যে রোভার স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন এলাকাবাসীর ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। অতিথিবৃন্দ সকলকে দায়িত্বশীলতার সঙ্গে এই তদারকি কাজ পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব সাম্যবাদী বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী কর্মসূচি দেশব্যাপী এক অভূতপূর্ব সবুজ বিপ্লবের সূচনা করবে।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version