By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
    আরব আমিরাতে ভিসা সংকট: মারাত্মক হুমকির মুখে  বাংলাদেশি শ্রমবাজার

    নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায়…

    2 Min Read
    যে কারণে ‘আলাস্কা’ বিক্রি করে দেয় রাশিয়া

    ১৮৬০ এর দশকের গোড়ার দিকে জার দ্বিতীয় আলেকজান্ডার এই সিদ্ধান্তে উপনীত হন,…

    4 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইর্য়কে বই মেলায়-রেহমান সোবহান
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইর্য়কে বই মেলায়-রেহমান সোবহান
প্রবাসী বাংলাদেশীযুক্তরাষ্ট্র

আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইর্য়কে বই মেলায়-রেহমান সোবহান

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বাংলা বইকে বিশ্বদরবারে পৌঁছে দিতে বৃহৎ আন্তর্জাতিক অনুবাদ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্য দেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ। বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

IBN-News-Logo-Blue
Last updated: May 24, 2026 10:41
By
IBN News
IBN-News-Logo-Blue
ByIBN News
WE Are love for news
Follow:
Share
SHARE

আইবিএন রিপোর্ট: উত্তর আমেরিকায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম বৃহৎ মিলনমেলা ‘৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। গত শুক্রবার (২২ মে ২০২৬) নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য — “যত বই তত প্রাণ”। সোমবার (২৫ মে) পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, “গত ৩৫ বছরে বাংলাদেশিরা আমেরিকায় একটি দৃশ্যমান জাতিগোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করেছে; আগামী ৩৫ বছরে বাংলাদেশিরা এ দেশের সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, জাতির অগ্রযাত্রার জন্য সঠিক ইতিহাসচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাসের নানা বিতর্কিত বিষয় নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি।

বাঙালির বুদ্ধিবৃত্তিক ও সামাজিক চিন্তাধারায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে অধ্যাপক রেহমান সোবহানের হাতে তুলে দেওয়া হয় ‘মুক্তধারা সুকৃতজ্ঞ সম্মাননা’ ও ‘আজীবন সম্মাননা’।

বিশেষ আলোচনায় অংশ নিয়ে সমাজবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান বলেন, “আমাদের প্রজন্মের কাছে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের ধারণা ছিল অত্যন্ত দৃঢ়; কিন্তু বর্তমান সময়ে নতুন প্রজন্মের একটি অংশকে ধর্মভিত্তিক রাজনীতির প্রতি আকৃষ্ট হতে দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।”

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বাংলা বইকে বিশ্বদরবারে পৌঁছে দিতে বৃহৎ আন্তর্জাতিক অনুবাদ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্য দেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ। বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিৎ সাহাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ১৯৯২ সালে তাঁর ব্যক্তিগত উদ্যোগেই নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার যাত্রা শুরু হয়েছিল। তাঁকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।

হলরুমে ছবিতে বাথেকে দাড়িয়ে রানু ফেরদৌস,আব্দুল মজিদ,বিশেষ অতিথি অধ‍্যপাক ড.রওনক জাহান,প্রধান অতিথি অথনীবিদ রেহমান সোবহান,বইমেলার আহ্বায়ক ড.নজরুর ইসলাম,লেখক আবুল বাশার এবং সিনিয়র সাংবাদিক,লায়ন ও কলামিস্ট হাকিকুল ইসলাম খোকন।
হলরুমে ছবিতে বাথেকে দাড়িয়ে রানু ফেরদৌস,আব্দুল মজিদ,বিশেষ অতিথি অধ‍্যপাক ড.রওনক জাহান,প্রধান অতিথি অথনীবিদ রেহমান সোবহান,বইমেলার আহ্বায়ক ড.নজরুর ইসলাম,লেখক আবুল বাশার এবং সিনিয়র সাংবাদিক,লায়ন ও কলামিস্ট হাকিকুল ইসলাম খোকন।

বিশ্বজিৎ সাহার পরিকল্পনায় সাজানো প্রাক্-উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল দর্শকনন্দিত ও আবেগঘন। নিউইয়র্কের জনপ্রিয় ঢুলি মোবারক হোসেন ঐতিহ্যবাহী ঢোলের বাদ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে মালবিকা চ্যাটার্জির নির্দেশনায় ‘সংগীত সাধনা’র শিক্ষার্থীরা সমবেত সংগীত পরিবেশন করেন — “আজি দখিন দুয়ার খোলা” ও “বাউলা কে বানাইলো রে”।

স্মরণপর্বে “আগুনের পরশমণি” সুরের আবহে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতির তিন গুণী ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উদ্বোধক ইমদাদুল হক মিলন, আবদুন নূর, জিয়াউদ্দিন আহমেদ ও ড. নজরুল ইসলাম স্মারকচিত্রে মোমবাতি প্রজ্বলন করেন।

স্মৃতিচারণ ও পাঠপর্বে রোকেয়া রফিক বেবী কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর রচনার অংশবিশেষ পাঠ করেন। শহিদুল আলম সাচ্চু ইতিহাসবিদ তপন রায়চৌধুরীর ‘বাঙালনামা’ থেকে নির্বাচিত অংশ পাঠ করেন। পাপি মনা ও তাঁর দল শামসুদ্দীন আবুল কালাম স্মরণে সংগীত পরিবেশন করেন।

নৃত্যাঞ্জলি একাডেমির পরিকল্পনা ও চন্দ্রা ব্যানার্জি আলোকের নির্দেশনায় পরিবেশিত হয় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা — “আলোকের এই ঝরনা ধারায়”, “হৃদয় আমার নাচেরে” এবং “বাগিচায় বুলবুলি তুই”।

পরে “নতুন বইয়ের ঘ্রাণ নিতে বইমেলায় যাব গো” স্লোগানে মহিতোষ তালুকদার তাপসের স্ব-ঘোষণায় অংশগ্রহণকারীদের নিয়ে বইমেলার প্রাঙ্গণ প্রদক্ষিণ করা হয়। উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা অনুষ্ঠানটি অত্যন্ত উপভোগ করেন।

উদ্বোধনী দিনে ছিল আবৃত্তি, সংগীত, নৃত্য, স্মরণসভা ও সাহিত্য আড্ডা। বাংলা ভাষা ও সংস্কৃতির তিন বিশিষ্ট ব্যক্তিত্ব মহাশ্বেতা দেবী, আবুল কালাম শামসুদ্দীন ও তপন রায়চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা ২০২৬ আয়োজক ও মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহা।

মেলায় বাংলাদেশ ও কলকাতার শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মুক্তধারা ফাউন্ডেশন (নিউইয়র্ক), ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথমা প্রকাশন, আহমেদ পাবলিশার্স, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, অঙ্কুর প্রকাশনী, অন্বয় প্রকাশ, কথাপ্রকাশ, কবি প্রকাশনী, নালন্দা, বাতিঘর, গ্রন্থকুঠির ও জলধি।

অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক বলেন, “নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা এখন শুধু বই বিক্রির আয়োজন নয়; এটি প্রবাসী বাঙালির সাংস্কৃতিক পরিচয়, আবেগ ও আত্মিক সংযোগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।”

চার দিনের এ বইমেলায় প্রতিদিন থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, শিশু-কিশোর অনুষ্ঠান, লেখক-পাঠক আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রবাসী সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনার।

বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আগত বিশিষ্ট লেখক, কবি, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা এতে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ফরিদুর রেজা সাগর, দীপেন ভট্টাচার্য, তৌফিক ইমরোজ খালিদী, সুবোধ সরকার, ফারুক মঈনউদ্দীন, সাদাত হোসাইন, মোস্তফা সারওয়ার, জাফর আহমদ রাশেদ, গৌতম দত্ত, শামস আল মমীন, রোকেয়া হায়দার, ফেরদৌস সাজেদীন, আশরাফ কায়সার, রাজু আলাউদ্দিন, সৈয়দ জাকি হোসেন, বিরূপাক্ষ পাল, নজরুল ইসলাম মিন্টু, রানু ফেরদৌস, কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও লায়ন এবং কলামিস্ট হাকিকুল ইসলাম খোকন, বই প্রেমি কমিউনিটি এক্টিভিষট মাকসুদা আহমেদ, ১ লংআইল‍্যান্ডের আব্দুল মজিদ এবং মহিতোষ তালুকদারসহ আরও অনেকে।

নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এবারের বইমেলায় বিশেষভাবে সাজানো হয়েছে তরুণদের অংশগ্রহণমূলক অনুষ্ঠানমালা। এর অংশ হিসেবে আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী আলোচনা সভা — “সৃজনশীলতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রভাব”।

প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে এআই মানুষের চিন্তা, সাহিত্য, শিল্পকলা, সংগীত, গণমাধ্যম ও সাংস্কৃতিক চর্চায় কী ধরনের পরিবর্তন আনছে—তা নিয়ে নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরবে নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণরা।

আলোচনায় অংশ নেবে দানিয়াল দর্পণ সামিও, প্রজ্ঞাত্তম সাহা প্রজ্ঞা, মীম দে শ্রাবনী, ফারজিন কবীর কাব্য, অদ্রিতা দে ও ধীরাজ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রাব্বানী ভূঁইয়া।

আয়োজকদের মতে, মার্কিন সমাজে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অংশগ্রহণ দুই জেনারেশনের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলা ভাষা ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ আয়োজন সফল করতে নিরুপমা সাহা ও সীমা সুস্মিতার আন্তরিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেন আয়োজকরা।

বইমেলার সদস্য সচিব ড.ওবায়দুললা মামুন ,নুরুল বাতেন সহ সংশ্লিষ্ট অন‍্যানদের কর্ম তৎপরতা ছিল লক্ষণীয় ।মেলায় নিউইয়র্কের একজন লেখক আবুল বাশার বাপসনিউজকে বলেছেন তার প্রকাশিত ১৩টি বইয়ের কপি এনেছিলেন বইমেলায় ।সবকটি বই বিক্রি হয়েছে ।তিনি অত্যন্ত আনন্দিত ।৩৫ তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় প্রথম দিনে ১৩ টি বই নিয়ে গেছিলাম। মেলা উদ্বোধন হওয়ার ১ ঘন্টার মধ্যে সব বই বিক্রি হয়ে গেছে।

ধন্যবাদ পাঠকদের। এতো বই বিক্রি হবে জানলে আরো বেশি বই নিতাম। নতুন লেখক হিসেবে আমার গর্ব বোধ হচ্ছে। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আয়োজক কমিটির সকলকে।৩৫ তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় প্রথম দিনে ১৩ টি বই নিয়ে গেছিলাম। মেলা উদ্বোধন হওয়ার ১ ঘন্টার মধ্যে সব বই বিক্রি হয়ে গেছে। ধন্যবাদ পাঠকদের ।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:নিউইর্য়কে বই মেলা -রেহমান সোবহান
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
IBN-News-Logo-Blue
ByIBN News
Follow:
WE Are love for news
Previous Article সাংবাদিক পরিচয় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাস: ফরিদগঞ্জে আব্দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Next Article নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার —মানিক লাল ঘোষ 
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

প্রবাসী বাংলাদেশী

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ-এর ২৭তম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত 

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ-এর ২৭তম বার্ষিক চড়ুইভাতি ৬ জুলাই ২০২৫ তারিখে নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ড স্টেট পার্কে প্রাকৃতিক মনোমুগ্ধকর…

2 Min Read
আইবিএন এক্সক্লুসিভযুক্তরাষ্ট্র

অন্য দেশের অভ্যন্তরীণ শাসনব্যবস্থায় হস্তক্ষেপ নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন 

হাকিকুল ইসলাম খোকন: বিদেশি নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা বা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মন্তব্য থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে ট্রাম্প…

2 Min Read
প্রবাসী বাংলাদেশী

নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্কের ৪৮৫ ম্যাকডোনাল্ড এভিনিউ, ব্রুকলিনের আমরা মুজিব যুক্তরাষ্ট্র-এর হলরুমে ৪০তম ফোবানার সম্মেলন উপলক্ষে এক টাউন হল…

3 Min Read
যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পুলিশের প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, ৩ সদস্য নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের একটি প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় ১৮ জুলাই (শুক্রবার) লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিসকাইলুজ…

1 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Executive Editor: Sehly Parveen
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,
web: www.ibnnews24.com
  • About us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?