সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই: নাগরিক অধিকার ফোরামের প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “এই ফোরাম কোনো রাজনৈতিক দলের নয়, এটি নারায়ণগঞ্জের আপামর জনগণের ফোরাম। আমরা ক্ষমতার জন্য নয়, অধিকারের জন্য লড়বো।” তিনি আরও বলেন, প্রি-পেইড মিটার জনগণের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসে নগরবাসী অতিষ্ঠ।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‘সুন্দর শান্তিময় নারায়ণগঞ্জ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) শহরের বরফকল এলাকায় অবস্থিত চৌরঙ্গী পার্ক কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা শেষে সবার সম্মিলিত সিদ্ধান্তে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম। সভাপতি পদে এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এবং সাধারণ সম্পাদক পদে কাজী রমজানুল রশিদের নাম ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান মাসুম নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

সভায় বক্তারা বলেন, কোনো দল ক্ষমতায় এলেও বা কোনো দলের প্রতি মতভেদ থাকলেও দল-মতের ভেদাভেদ ভুলে নারায়ণগঞ্জের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁরা যানজটমুক্ত, দূষণমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং নাগরিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

সম্মেলনে প্রি-পেইড মিটার বর্জন, খানপুরে বিআইডব্লিউটিএর গোডাউনে পরিকল্পিত কন্টেইনার টার্মিনাল অন্যত্র স্থানান্তর এবং বেসরকারিভাবে গড়ে ওঠা একমাত্র বিনোদন কেন্দ্র চৌরঙ্গী পার্ক রক্ষার দাবি জোরালোভাবে তোলা হয়।

প্রধান উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “এই ফোরাম কোনো রাজনৈতিক দলের নয়, এটি নারায়ণগঞ্জের আপামর জনগণের ফোরাম। আমরা ক্ষমতার জন্য নয়, অধিকারের জন্য লড়বো।” তিনি আরও বলেন, প্রি-পেইড মিটার জনগণের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসে নগরবাসী অতিষ্ঠ। খানপুরে কন্টেইনার টার্মিনাল হলে শহর অচল হয়ে যাবে। চৌরঙ্গী পার্ক শিশু-কিশোর ও প্রবীণদের প্রাণের জায়গা—এটি রক্ষা করতে হবে। সুন্দর ও শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে দল-মত নির্বিশেষে সকল নাগরিককে এই ফোরামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে নাগরিক অধিকার ফোরামের সদস্যসহ জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version