By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
    আরব আমিরাতে ভিসা সংকট: মারাত্মক হুমকির মুখে  বাংলাদেশি শ্রমবাজার

    নতুন ভিসা ইস্যু বন্ধ থাকা এবং অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায়…

    2 Min Read
    যে কারণে ‘আলাস্কা’ বিক্রি করে দেয় রাশিয়া

    ১৮৬০ এর দশকের গোড়ার দিকে জার দ্বিতীয় আলেকজান্ডার এই সিদ্ধান্তে উপনীত হন,…

    4 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রবাসী বাংলাদেশী

সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৪০ মিনিটব্যাপী বক্তব্যে অস্ট্রেলিয়ায় বসবাসরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল প্রবাসীদের শুভেচ্ছা জানান।

Last updated: July 1, 2025 14:48
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
সিডনির লাকেম্বায় ধাঁণসিড়ি রেস্তোরাঁর হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ায় ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
SHARE

সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: গত ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার, সিডনির লাকেম্বায় ধাঁণসিড়ি রেস্তোরাঁর হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে এক আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও লেখক ড. কাইউম পারভেজ এবং সঞ্চালনা করেন মাকসুদুর রহমান সুমন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৪০ মিনিটব্যাপী বক্তব্যে অস্ট্রেলিয়ায় বসবাসরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল প্রবাসীদের শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের জনগণের ভাগ্যোন্নয়নে দলটির অবদান তুলে ধরেন।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিবারই সন্ত্রাস দমন, অর্থনীতির উন্নয়ন এবং দেশ পরিচালনায় সাফল্য অর্জন করেছে। তিনি ২০০১ সালে গ্যাস বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে ষড়যন্ত্রের শিকার হওয়ার কথা উল্লেখ করেন এবং ২০২৪ সালে ইউনুস সরকারের ষড়যন্ত্রমূলক ক্ষমতা দখলের সমালোচনা করেন। তিনি বর্তমান বাংলাদেশে সন্ত্রাস, অরাজকতা, নিরাপত্তাহীনতা ও অপরাধের বৃদ্ধির কথা তুলে ধরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হুদার প্রতি অপমানের তীব্র নিন্দা জানান। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, স্বাধীনতা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করেছে। তিনি জনগণের জীবনের অধিকার, শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তার মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক নির্বাচিত ভিপি ও জিএস ইফতেখার উদ্দীন ইফতু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি কৃষিবিদ আব্দুল জলিল, আওয়ামী লীগের উপদেষ্টা মুনীর হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক আইভী রহমান, এম আর আখতার মুকুলের কন্যা কবিতা পারভেজ, প্রবীণ নেতা এনায়েতুর রহমান বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কৃষকলীগের সভাপতি শাহ আলম, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সারোয়ার, গোপালগঞ্জ এসোসিয়েশন অফ অস্ট্রেলিয়ার সভাপতি পল সি মধু, মোহামেডান জাতীয় দলের সাবেক ফুটবলার রেজাউল হাসান ভূট্রোসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬ দফা, ১১ দফা শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট ১৯৭৫-এ বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাণ্ড, ৩ নভেম্বর ১৯৭৫-এ জাতীয় চার নেতার হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিশাল কেক কাটার মাধ্যমে এবং অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। সভাপতি ড. কাইউম পারভেজ সমাপনী বক্তব্যে সকলকে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:বাংলাদেশ আওয়ামীলীগশেখ হাসিনাসিডনি
Share This Article
Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
ByIBN News
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Previous Article নিউইয়র্কে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত
Next Article আমিরাতের আজমান প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা চালু
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Editor's Pick

Top Writers

Oponion

You Might Also Like

প্রবাসী বাংলাদেশীবাংলাদেশ

বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সনদের জন্য আবেদন করতে হবে অনলাইনে

হাকিকুল ইসলাম খোকন: যুক্তরাষ্ট্রে বসে যারা বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব নিতে চান, তারা আগে সরাসরি নিউইয়র্ক থেকে কনস্যুলেটে আবেদন জমা দিতে…

5 Min Read
প্রবাসী বাংলাদেশীবাংলাদেশযুক্তরাষ্ট্র

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আকতার উল ইসলামের স্মরণে নিউইয়র্কে শোকসভা

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় জুইস সেন্টারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের…

2 Min Read
প্রবাসী বাংলাদেশী

প্রবাসীদের প্রিয় মুখ সাংবাদিক ও লায়ন ক্লাব নেতা আহমেদ সোহেলের আরোগ্য কামনায় নিউইয়র্ক কমিউনিটি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব, নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আহমেদ সোহেল…

1 Min Read
প্রবাসী বাংলাদেশীযুক্তরাষ্ট্র

২৪ আগস্ট বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা 

আইবিএন রিপোর্ট: বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা আগামী ২৪ আগস্ট লাগোর্ডিয়া ম্যারিয়টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন…

1 Min Read
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

EDITOR INFO

Chief Advisor: Md Neyamat Ali
Editor-In Chief: Hakikul Islam Khokan
Editor & Publisher: Aysha Akter Ruby
Associate Editor: Mir Dinar Hossain

OFFICE ADDRESS

Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

Bangladesh Office

Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
web: www.ibnnews24.com

  • About Us
  • Contact
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertise

Subscribe

  • YouTube
  • Facebook
  • X

© 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
Zero spam, Unsubscribe at any time.
Go to mobile version
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?