ব্রুকলিনের শক্তিশালী নেতাদের তালিকায় আবারও বাংলাদেশী বংশোদ্ভুত শাহানা হানিফ 

শাহানা হানিফ কেনসিংটনের (চার্চ-ম্যাকডোনাল্ড এলাকা) জন্মগ্রহণকারী ও সেখানেই বেড়ে ওঠা। তিনি ২০২১ সালে প্রথমবার নিউইয়র্ক সিটি কাউন্সিলে নির্বাচিত হন এবং ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন। তিনি নিউইয়র্ক স্টেটে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ও প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি : শাহানা হানিফ

হাকিকুল ইসলাম খোকন: শাহানা হানিফ আবারও ব্রুকলিনের শক্তিশালী নেতাদের তালিকায় স্থান পেলেন। সিটি এবং স্টেট নিউইয়র্ক প্রকাশিত ২০২৬ সালের ব্রুকলিন পাওয়ার ১০০ তালিকায় বাংলাদেশী-আমেরিকান নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় তার অবস্থান ২৯ নম্বর।

এই সম্মানজনক তালিকায় রয়েছেন আমেরিকার জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যেমন হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিস, সিনেট মাইনরিটি লিডার চাক শুমার, নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, কংগ্রেস সদস্য নিডিয়া ভেলাজকুয়েজ, ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এন্টোনিও রিনোসো, ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গঞ্জালেসসহ অনেকেই।

সিটি এবং স্টেট এর প্রতিবেদনে শাহানা হানিফকে নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রগ্রেসিভ ককাস এর সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি ব্রুকলিনের পার্ক স্লোপ, উইন্ডসর টেরেস ও কেনসিংটন এলাকা প্রতিনিধিত্ব করেন। নতুন কাউন্সিল স্পিকার জুলি মেনিন তাকে কমিটি অন ডিজ্যাবিলিটিস এর চেয়ার হিসেবে নিয়োগ দিয়েছেন।

 প্রতিবেদনে উল্লেখ আছে যে, পূর্ববর্তী স্পিকারের অধীনে তিনি ইমিগ্রেশন কমিটির চেয়ার ছিলেন, কিন্তু এবার ডিজ্যাবিলিটিস কমিটিতে দায়িত্ব পেয়েছেন।

শাহানা হানিফ কেনসিংটনের (চার্চ-ম্যাকডোনাল্ড এলাকা) জন্মগ্রহণকারী ও সেখানেই বেড়ে ওঠা। তিনি ২০২১ সালে প্রথমবার নিউইয়র্ক সিটি কাউন্সিলে নির্বাচিত হন এবং ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন। তিনি নিউইয়র্ক স্টেটে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ও প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন।

এই স্বীকৃতি তার প্রগতিশীল নীতি, সম্প্রদায়ের জন্য কাজ এবং নেতৃত্বের প্রমাণ। বাংলাদেশী কমিউনিটির জন্য এটি গর্বের বিষয়।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version