নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর স্থানীয় শাখা কমিটি সম্পন্ন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো. মিঠু মোল্লা এবং কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মো. তুষার মৃধার আহ্বানে এ সভা আয়োজিত হয়।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
ছবি: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রস্তুতি সভা।

আইবিএন রিপোর্ট: ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর স্থানীয় শাখা কমিটি সম্পন্ন করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মো. মিঠু মোল্লা এবং কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মো. তুষার মৃধার আহ্বানে এ সভা আয়োজিত হয়।

সভাটি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। স্থানীয় সিনিয়র রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, আধুনিক কৃষক এবং তাঁতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সকলের মতামতের ভিত্তিতে মো. ইয়াহিয়া খানকে নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং মৃধা মরিয়মকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তাদের উপর শাখা কমিটি সম্পূর্ণ গঠনের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

মো. ইয়াহিয়া খান ও মৃধা মরিয়ম দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুরক্ত। তারা একসঙ্গে খাল খনন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেছেন। সুদীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের প্রতি ভালোবাসা, দেশপ্রেম এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে তারা স্থানীয় জনগণের মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এই সভা কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের পরামর্শ ও নির্দেশনা অনুসারে আয়োজিত হয়েছে। সংগঠনের লক্ষ্য হলো মানবিক সেবা, সমাজকল্যাণ এবং স্থানীয় পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানো। নতুন কমিটির নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশে মানবাধিকার, সমাজসেবা ও মানবিক সহায়তার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এই শাখা গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টগণ।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version