বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি। শুক্রবার (৩০ মে) বিকালে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি। শুক্রবার (৩০ মে) বিকালে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

আমিনুল ইসলাম বুলবুল বিসিবির ১৬তম বোর্ড সভাপতি।  এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে বিসিবির নতুন নেতৃত্বে আসেন ফারুক আহমেদ।তিনি এনএসসির কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন। এরপর ২১ আগস্ট পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৯ মে) ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেয় ৮ বিসিবি পরিচালক। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করে। ফলে সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দেয়।

এরপর বোর্ড সভায় বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম। শোনা যাচ্ছে অক্টোবরে বিসিবির নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।  অর্থাৎ, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version