প্রবাসীদের প্রিয় মুখ সাংবাদিক ও লায়ন ক্লাব নেতা আহমেদ সোহেলের আরোগ্য কামনায় নিউইয়র্ক কমিউনিটি

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব, নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আহমেদ সোহেল সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সার্জারি করিয়েছেন। বর্তমানে তিনি নিউইয়র্কের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় বিশ্রামে রয়েছেন।

​কমিউনিটির অত্যন্ত সুপরিচিত ও সজ্জন এই ব্যক্তিত্বের অসুস্থতার খবরে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রবাসের প্রতিটি স্তরেই তাঁর প্রাণবন্ত উপস্থিতি এবং অবদানকে সবাই অত্যন্ত মিস করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর চেনা চেনা কর্মক্ষেত্রে এবং কমিউনিটির মাঝে ফিরে আসতে পারেন, এটাই এখন সবার প্রত্যাশা।

​আহমেদ সোহেলের আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতার জন্য তাঁর পরিবার এবং নিউইয়র্ক প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ সকলের নিকট বিশেষ দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

​বৃহত্তর কুমিল্লার এই কৃতি সন্তান প্রবাসে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে আসছেন। প্রবাসের অগ্রজ-অনুজ সকল নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version