নিউইয়র্কে প্রথম আলোর ‘দেখা-সাক্ষাৎ’: প্রকৃতি, জীববৈচিত্র্য ও স্বাস্থ্যসচেতনতায় গুরুত্বারোপ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় প্রকৃতি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও কমিউনিটির স্বাস্থ্যসচেতনতা নিয়ে ‘দেখা-সাক্ষাৎ’ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর ২৯২৬) বিকেল ৬টায় অ্যাঙ্গন পার্টি হলে প্রথম আলো উত্তর আমেরিকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...

হাকিকুল ইসলাম খোকন, মো. নাসির: অবসরপ্রাপ্ত অতিরিক্ত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের তদন্ত সংস্থার সমন্বয়ক (গ্রেড-১)আইজিপি আনসার উদ্দিন খান পাঠানকে সম্মাননা, বক্তব্য দেন ডা. সুমাইয়া চৌধুরী।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় প্রকৃতি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও কমিউনিটির স্বাস্থ্যসচেতনতা নিয়ে ‘দেখা-সাক্ষাৎ’ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর ২৯২৬) বিকেল ৬টায় অ্যাঙ্গন পার্টি হলে প্রথম আলো উত্তর আমেরিকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আনসার উদ্দিন খান পাঠান প্রকৃতি, পাখি ও বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। ডা. সুমাইয়া চৌধুরী কমিউনিটির স্বাস্থ্যসচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর বক্তব্য দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আনসার উদ্দিন খান পাঠানকে সম্মাননা প্রদান। নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের পক্ষ থেকে কাউন্সিলওম্যান শিফা উদ্দিন তাঁর হাতে একটি স্বীকৃতিপত্র তুলে দেন। এ সময় তিনি প্রথম আলো উত্তর আমেরিকার উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে পরিবেশবিষয়ক সংগঠন ধরা (DHORA)-এর উত্তর আমেরিকা সমন্বয়ক সেলিনা উদ্দিন, কমিউনিটি সংগঠক নাসির খান পল, কাউন্সিলওম্যান শিফা উদ্দিনসহ নিউইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন পর্যায়ের কমিউনিটি প্রতিনিধি, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সংবাদ সংস্থার অগ্রদূত বাপসনিউজ এডিটর, জনপ্রিয় পোর্টাল আইবিএন নিউজ এর প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন এবং এনজেবিডিনিউজ সম্পাদক, দৈনিক নবোদয় ডটকম ও দেশ নিউজ২৪ ডটকমের প্রতিবেদক এমডি নাসির, এক্টিভিস্ট ও সমাজসেবক শেকিল চৌধুরী,তাঁদের অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করে।

আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, নৈশভোজ ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক সচেতনতা, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।প্রকৃতি, বন্যপ্রাণী সংরক্ষণ ও কমিউনিটি স্বাস্থ্যসচেতনতা নিয়ে আলোচনা, মতবিনিময় এবং প্রবাসীদের মাঝে আলোচনায় অংশ নেন কাউন্সিলওম্যান শিফা উদ্দিন, শেকিল চৌধুরী,সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির,সাংবাদিক মনজুরুল হক, মঞ্জুর আহমেদ, নাসির খান পল, আফরোজা শিমু,ফজলুল হক,মাহবুব রহমান, জাকির হোসেন, ফকু চৌধুরী, সেলিনা উদ্দিন, সিআইপি কল্লোল আহমেদ, জেবুন্নেছা জ্যোৎস্না, ফরিদা ইয়াসমীন, রাশিদা আক্তার, সাহানা ইয়াসমিন, স্নো ফ্লেক্স শাবানা, মনিষা দত্ত, ভায়লা সালিনা, শেলী জামান খান, রূপা খানম, সেমু আফরোজা, এলমা সিদ্দিকী, মাহমুদুল চৌধুরী, মিয়া মোহাম্মদ আছকীর, মইজ উদ্দীন, জহির হোসেন, কামরুল হাসান, মাহমুদুল ইসলাম কাইয়ুম, মোহাম্মদ এমন রহমান, আবু তোরাব খান, মো. নাসির, মো. জহুরুল হক, পলাশ সাহা, মো. আবু তাহের চৌধুরী, মাহফুজা চৌধুরী, আইয়ান চৌধুরী, আনোয়ার মন্ডল, হুমায়ূন কবির লিটন, ইশতেহাক চৌধুরী, মোহাম্মদ চৌধুরী, মো. আব্দুল কাইয়ুম, মোহাম্মদ হোসেন, রাহাত রহমান, জেমস, শামীম চৌধুরী, সাদাত কবির, মো. মনসুর আহমদ, মোহাম্মদ আশরাফুজ্জামান, নীলুফার খান, নুজহাত, মশিউল মাহীন, স্বপ্না খান, চৌধুরী মো. শেখসহ অনেকে।

অনুষ্ঠানে আনসার উদ্দিন খান পাঠান প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে বক্তব্য দেন। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, পরিবেশের ভারসাম্য এবং বন্যপ্রাণী রক্ষায় সচেতনতার গুরুত্ব নিয়ে তিনি আলোচনা করেন। বাংলাদেশের পুলিশ বিভাগের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা পাখি, প্রকৃতি ও ফটোগ্রাফি নিয়ে চমৎকার আলোচনা করেন। বিভিন্ন প্রজাতির পাখি, তাদের বৈচিত্র্য ও জীবনযাপন সম্পর্কে তাঁর বক্তব্য উপস্থিত অতিথিরা মুগ্ধ হয়ে শোনেন।

ডা. সুমাইয়া চৌধুরী কমিউনিটি স্বাস্থ্যসচেতনতা নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যবিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতনতার অভাবে আমাদের সমাজে আলোচনা ও উদ্যোগের ঘাটতি থেকে যায়। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও কমিউনিটিতে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আলোচনা ও মতবিনিময়ের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে নিউজার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের পক্ষ থেকে কাউন্সিলওম্যান শিফা উদ্দিন আনসার উদ্দিন খান পাঠানকে একটি সম্মাননাপত্র প্রদান করেন। সম্মাননাপত্র হস্তান্তরের সময় তিনি বলেন, প্রথম আলো উত্তর আমেরিকা নিউইয়র্ক ও নিউজার্সিতে বসবাসরত কমিউনিটিকে নিয়ে নিয়মিত ব্যতিক্রমী আয়োজন করে আসছে। আনসার উদ্দিন খান পাঠানকে নিউজার্সির একটি টাউনশিপের পক্ষ থেকে সম্মাননা দেওয়া প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা একজন আলোকিত মানুষের অবদানের স্বীকৃতি।

জবাবে আনসার উদ্দিন খান পাঠান তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাউন্সিলওম্যান শিফা উদ্দিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন ধরার উত্তর আমেরিকা সমন্বয়ক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী সেলিনা উদ্দিন বলেন, তিনি সব সময় ভালো কাজের পাশে থাকার চেষ্টা করেন। আনসার উদ্দিন খান পাঠান ও ডা. সুমাইয়া চৌধুরীকে অভিনন্দন জানিয়ে তিনি এমন ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

নিউইয়র্কের প্রবীণ কমিউনিটি সংগঠক ও রিপাবলিকান নেতা নাসির খান পল বলেন, প্রথম আলো উত্তর আমেরিকা সব সময় ব্যতিক্রমী অনুষ্ঠান ও ব্যতিক্রমী মানুষের সমাবেশ ঘটিয়ে কমিউনিটিকে আলোকিত করে রাখছে।

অনুষ্ঠানে আনসার উদ্দিন খান পাঠান, ডা. সুমাইয়া চৌধুরী এবং প্রখ্যাত শিল্পী বারী সিদ্দিকীর মেয়ে এলমা সিদ্দিকীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুস্থ জীবনযাপনের অভ্যাস এবং স্বাস্থ্যবিষয়ক নির্ভরযোগ্য তথ্যের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি অন্যদের কথা শোনার সুযোগ পান।

অনুষ্ঠানটি আয়োজনে যুক্ত ছিল প্রথম আলো উত্তর আমেরিকা পরিবার, দেশি ট্রিবিউন ও প্রথম আলো ফাউন্ডেশন ইউএসএ। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে সংগীত পরিবেশন করেন জাকির হোসেন ও এলমা সিদ্দিকী।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version