By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Sign In
  • যুক্তরাষ্ট্র
  • ইউরোপ
  • বাংলাদেশ
IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
  • হোম
  • যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ
  • বিশ্ব
    • ইউরোপ
    • এশিয়া
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • উপমহাদেশ
    বিশ্বShow More
    বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

    রাষ্ট্রদূত খান বলেন, ২৫ বছর আগে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনায় সুস্পষ্ট অঙ্গীকার…

    2 Min Read
    ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত আইরিন খান

    শান্তি প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে…

    1 Min Read
    বাংলাদেশে বার নির্বাচনে বাঁধার অভিযোগে প্রধানমন্ত্রীর কাছে ইউরোপীয় বার কাউন্সিলের উদ্বেগ প্রকাশ

    বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অনিয়ম, বাধা…

    2 Min Read
    উত্তর রাখাইনে মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা: আরাকান আর্মির বিরুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক অভিযোগ জোরালো

    হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানায়, আরাকান আর্মি নিয়ন্ত্রিত উত্তর রাখাইনে রোহিঙ্গাদের ওপর…

    2 Min Read
    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য: টুরিয়া টকসে জয় বড়ুয়া 

    বাংলা এক অত্যন্ত সৌভাগ্যবান রাজ্য। এখানে শিক্ষা, মানুষ, এমন চিন্তক জন্মেছেন। যারা…

    2 Min Read
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • স্পোর্টস
  • সম্পাদকীয়
  • প্রবাসী বাংলাদেশী
  • এডুকেশন
  • ফ্যাশন
  • মতামত

Archives

  • October 2026
  • September 2026
  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025

Categories

  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এডুকেশন
  • এশিয়া
  • প্রবাসী বাংলাদেশী
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মধ্যপ্রাচ্য
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Reading: অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে নিরলস কাজ করছে জেলা পুলিশ — এসপি মো. হাবিবুর রহমান
Share
IBN NewsIBN News
Font ResizerAa
  • অর্থনীতি
  • আইবিএন এক্সক্লুসিভ
  • এডুকেশন
  • প্রবাসী বাংলাদেশী
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • আফ্রিকা
  • ইউরোপ
  • উপমহাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • সম্পাদকীয়
  • স্পোর্টস
Search
  • Home
  • Categories
    • অর্থনীতি
    • আইবিএন এক্সক্লুসিভ
    • এডুকেশন
    • প্রবাসী বাংলাদেশী
    • ফ্যাশন
    • বাংলাদেশ
    • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • উপমহাদেশ
    • এশিয়া
    • মধ্যপ্রাচ্য
    • মতামত
    • যুক্তরাষ্ট্র
    • সম্পাদকীয়
    • স্পোর্টস
  • More IBN
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
© 2025 IBN News, IBN Inc. All Rights Reserved.
Home » অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে নিরলস কাজ করছে জেলা পুলিশ — এসপি মো. হাবিবুর রহমান
বাংলাদেশ

অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে নিরলস কাজ করছে জেলা পুলিশ — এসপি মো. হাবিবুর রহমান

নিজের লক্ষ্য তুলে ধরে এসপি হাবিবুর রহমান বলেন, “আমার লক্ষ্য একটাই—মানুষ নিশ্চিন্তে রাস্তা দিয়ে চলাচল করবে, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে এবং রাতে শান্তিতে ঘুমাবে।

Last updated: October 3, 2026 13:39
By
IBN News
ByIBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
Follow:
Share
SHARE
Highlights

    এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই চৌকস ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা।

    দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ডাকাতি ও সাইবার অপরাধসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সফল অভিযান পরিচালনা করে আসছেন তিনি। তাঁর এই বলিষ্ঠ নেতৃত্বে জেলার ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে। বিভিন্ন মহল থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
    সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন পুলিশ সুপার।

    এসপি হাবিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একটি বৃহৎ শিল্পাঞ্চল। দেশের বিভিন্ন জেলার মানুষ এখানে ব্যবসা-বাণিজ্য ও চাকরির সুবাদে বসবাস করেন। ফলে বৈচিত্র্যময় জনগোষ্ঠী এবং অপরাধের ধরনও ভিন্ন। আমি এই বৈচিত্র্যকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং দীর্ঘদিনের দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষা ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করছি।”

    তিনি আরও বলেন, “ভৌগোলিক ও প্রশাসনিক গুরুত্বের কারণে নারায়ণগঞ্জ অত্যন্ত স্পর্শকাতর জেলা। এখানে প্রায় এক কোটি মানুষের বসবাস। সীমিত সংখ্যক পুলিশ সদস্য দিয়ে এ বিশাল জনগোষ্ঠীকে নিরাপত্তা প্রদান অত্যন্ত কঠিন। রাজধানী সংলগ্ন হওয়ায় অপরাধীরা অপরাধ করে সহজেই ঢাকায় গিয়ে আত্মগোপন করে। এছাড়া সময়ের সঙ্গে সাইবার ক্রাইমসহ প্রযুক্তিভিত্তিক অপরাধের নতুন ধরন যুক্ত হচ্ছে। প্রযুক্তিগত দক্ষতা ও বিশেষায়িত জনবলের কিছুটা ঘাটতি থাকা সত্ত্বেও বিদ্যমান লজিস্টিক সাপোর্ট ও কর্মকর্তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

    কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, “কিশোর গ্যাং কালচারের জন্য শুধু কিশোরদের দায়ী করলে চলবে না। পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়, উপযুক্ত পরিবেশের অভাব এবং বিভ্রান্তিকর পরিস্থিতির কারণেও তারা অপরাধে জড়িয়ে পড়ে। আমরা ইতোমধ্যে স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছি। সন্ধ্যার পর চায়ের দোকান ও আড্ডার স্থানগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। খুব শিগগিরই কিশোরদের সুপথে ফেরাতে বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।”

    পুলিশ সুপার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে—পুলিশের প্রতিটি সদস্য রাষ্ট্রের পেশাদার কর্মকর্তা এবং জনগণের কাছে দায়বদ্ধ। যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। বর্তমান সরকার পুলিশকে সম্পূর্ণ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেওয়া হয়েছে।”

    মাদক প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জে মাদক তৈরি হয় না। এর প্রায় পুরোটাই বিভিন্ন জেলা ও সীমান্ত পেরিয়ে বাইরে থেকে আসে। তাই মাদকের চেইন ভাঙতে হলে সীমান্তে কঠোর নজরদারি প্রয়োজন। আমরা জেলার ভেতরে গার্মেন্টস ও ঘনবসতিপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছি।”

    নিজের লক্ষ্য তুলে ধরে এসপি হাবিবুর রহমান বলেন, “আমার লক্ষ্য একটাই—মানুষ নিশ্চিন্তে রাস্তা দিয়ে চলাচল করবে, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে এবং রাতে শান্তিতে ঘুমাবে। এমন একটি জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলাই জেলা পুলিশের মূল লক্ষ্য। অপরাধমুক্ত, শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

    Subscribe to Our Newsletter
    Subscribe to our newsletter to get our newest articles instantly!
    TAGGED:অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে নিরলস কাজ করছে জেলা পুলিশ — এসপি মো. হাবিবুর রহমান
    Share This Article
    Facebook Whatsapp Whatsapp Email Copy Link Print
    ByIBN News
    Follow:
    A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
    Previous Article পাওনা টাকা চাওয়ায় মাঝিকে জেলহাজতের হুমকি পুলিশের
    Next Article ক্ষতিপূরণ পাইয়ে দিতে ঘুষ বাণিজ্য: মানষ চন্দ্র দাসের বিরুদ্ধে হয়রানির গুরুতর অভিযোগ
    Leave a Comment

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Editor's Pick

    Top Writers

    Oponion

    You Might Also Like

    প্রবাসী বাংলাদেশীবাংলাদেশযুক্তরাষ্ট্র

    প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আকতার উল ইসলামের স্মরণে নিউইয়র্কে শোকসভা

    নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় জুইস সেন্টারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের…

    2 Min Read
    বাংলাদেশ

    গোপালগঞ্জে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘে আইসিআরএফ -এর চিঠিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

    আইবিএন রিপোর্ট: বাংলাদেশের গোপালগঞ্জে সম্প্রতি সংঘটিত সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্য ভিত্তিক স্বাধীন বেসরকারি সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন…

    5 Min Read
    বাংলাদেশ

    ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি

      শাহরিয়ার আহমেদ রঞ্জু: আজ আমার নানা, প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও আইনগ্রন্থের রচয়িতা ড. লুৎফুল কবির সাহেবের ৪২তম মৃত্যুবার্ষিকী। গভীর…

    5 Min Read
    বাংলাদেশ

    ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতের নির্দেশ উপদেষ্টা মাহদী আমিনের

    ​এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের…

    2 Min Read
    IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue

    EDITOR INFO

    Chief Advisor: Md Neyamat Ali
    Editor-In Chief: Hakikul Islam Khokan
    Editor & Publisher: Aysha Akter Ruby
    Associate Editor: Mir Dinar Hossain

    OFFICE ADDRESS

    Address: 25-52, 38Th Street, Suite#3-D, Astoria, New York, NY-11103-4221, USA
    Phone: +1 718-726-2764, Cell: +1917-837-4700, +1 929-395-9591
    Email: ibnnews24@yahoo.com & nybdnews@yahoo.com,

    Bangladesh Office

    Bangladesh Bureau Office: B/4-A, Aziz Cooperative Market (1st Floor), 204, Shahid Syed Nazrul Islam Sarani, Bijoy Nagar, Dhaka-1000, Bangladesh
    web: www.ibnnews24.com

    • About Us
    • Contact
    • Privacy Policy
    • Terms of Use
    • Advertise

    Subscribe

    • YouTube
    • Facebook
    • X

    © 2026 IBN News, IBN Inc. All Rights Reserved.

    Join Us!
    Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
    Zero spam, Unsubscribe at any time.
    Go to mobile version
    IBN-News-Logo-Blue IBN-News-Logo-Blue
    Welcome Back!

    Sign in to your account

    Username or Email Address
    Password

    Lost your password?