১০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ৭৭’তম বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন করবে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল

জনবান্ধব রাজনীতির দাবীকে প্রতিপাদ্য করে ৭৭'তম বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন করবে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল। 

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
ছবি: সংগৃহীত।

ঢাকা, ৮ ডিসেম্বর ২০২৫: হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আগামী ১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ৭৭’তম বিশ্ব মানবাধিকার দিবস উপযাপন করবে।

এ উপলক্ষ্যে সংস্থাটি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে সকাল সাড়ে আটটায় র‌্যালি বের করে জাতীয় প্রেসক্লাব অভিমুখী যাত্রা করবে।

জনবান্ধব রাজনীতির দাবীকে প্রতিপাদ্য করে ৭৭’তম বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন করবে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল। 

এ উপলক্ষ্যে সংস্থাটির সাংগঠনিক সচিব শেখ মিঠু মোল্ল্যা স্বাক্ষরিত পত্রে উদাত্ত আহ্বান জানান মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো পঞ্চায়েত ও বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে।

ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালের দাবীর পাশাপাশি ফুটপাত দখল, ভেজাল ওষুধ, নারী-শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, গণধর্ষণের মতো জ্বলন্ত সমস্যার বিরুদ্ধে জোরালো আন্দোলনের আহ্বান এর লক্ষ্যে এবারের মানবাধিকার দিবস উদযাপন করবে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর এবারের মানবাধিকার দিবসের অন্যতম এজেন্ডা হিসেবে থাকবে, “দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।”

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ারম্যান খান আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন ও তার স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগীতায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর ডিরেক্টর ব্যুরো অব বিজনেস রিসার্চ অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম, প্রধান বক্তা বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিশেষ বক্তা গণস্বাস্থ্য ক্যান্সার গবেষক ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ হুমায়ূন কবির, সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, দৈনিক প্রাণের বাংলাদেশ এর প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সংগঠনটি দেশের সকল সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

যোগাযোগ: ০১৯৫১৩-৩৭০০৭ | mail2sehly@gmail.com

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version