সম্প্রীতি, সহনশীলতা আর মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে উঠুক ঐক্যের বাংলাদেশ – বাহাউদ্দীন নাসিম

আজ আমাদের শপথ নিতে হবে- বিভেদের রাজনীতি নয়, সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়বো। যেখানে প্রতিটি মানুষ নিরাপদ, সম্মানিত এবং স্বাধীনভাবে বাঁচতে পারবে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন সচেতনতা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতা।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
ছবি: আ ফ ম বাহাউদ্দীন নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আমাদের শুধু একটি স্বাধীন ভূখণ্ড দেয়নি, দিয়েছে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজ দেশের প্রতিটি নাগরিকের। ধর্ম, বর্ণ, ভাষা বা রাজনৈতিক মতভেদ ভুলে আমাদের একসাথে দাঁড়াতে হবে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস রেখে।

বর্তমান সংকটময় সময়ে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য। কারণ সংকট যতই আসুক, একসাথে থাকলে শক্তি সঞ্চার হবেই। আর সেই শক্তি জাগ্রত হয় একতার মাধ্যমে।

অসাম্প্রদায়িক চেতনা মানে হলো সবাইকে সমান মর্যাদা দেওয়া, ভিন্ন মতকে শ্রদ্ধা করা এবং ঘৃণার পরিবর্তে সহনশীলতা চর্চা করা।

আজ আমাদের শপথ নিতে হবে- বিভেদের রাজনীতি নয়, সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়বো। যেখানে প্রতিটি মানুষ নিরাপদ, সম্মানিত এবং স্বাধীনভাবে বাঁচতে পারবে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন সচেতনতা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতা।

আসুন, আমরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হই। কারণ ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তির মাধ্যমেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলবো একটি সুন্দর, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ।

আ ফ ম বাহাউদ্দীন নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version