যশোরে ১০০০ পিস ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক

গ্রেফতারকৃতের নাম নাসিমা বেগম (৪৫)। তিনি খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলা মেইনরোড এলাকার বাসিন্দা।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: গ্রেপ্তারকৃত ইয়াবাসহ মাদককারবারি নাসিমা বেগম।

যশোর প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের একটি বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম নাসিমা বেগম (৪৫)। তিনি খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলা মেইনরোড এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে যশোর কোতোয়ালী মডেল থানাধীন চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ের দক্ষিণ পাশের রাস্তার ওপর সাতক্ষীরা থেকে যশোরগামী ঢাকা মেট্রো জ-১১-১৩১৯ নম্বরের ‘অয়ন লাইন’ নামীয় বাসে অভিযান চালানো হয়। বাসের ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা নাসিমা বেগমের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version