যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদীর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় তিনি নিজেই রেজিস্ট্রিকৃত জমির দেখাশোনা করতেন। গত ২ আগস্ট সকাল ৮টার দিকে জমির বেড়া মেরামতের সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে তাকে ঘিরে ধরেন। এরপর তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় জমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা, স্বর্ণালংকার নিয়ে যাওয়া এবং গাছপালা ও ফসলের ক্ষতির অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে দায়ের করা মামলার বাদী নরেন্দ্রপুর গ্রামের ফুলসুম আক্তার নীলা (৪২)। মামলায় কবির গাজী, তবিবার গাজী, মোশারেক গাজী, শফিয়ার গাজী, রাশেদ গাজী, রাব্বী গাজী, লতিফা ও রানা গাজীকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদীর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় তিনি নিজেই রেজিস্ট্রিকৃত জমির দেখাশোনা করতেন। গত ২ আগস্ট সকাল ৮টার দিকে জমির বেড়া মেরামতের সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে তাকে ঘিরে ধরেন। এরপর তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও দাবি করা হয়েছে, হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন এবং লাঠিপেটায় শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা গাছপালা কেটে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি এবং তার ব্যবহৃত প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২.৫ আউন্স স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকায় তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করতে না পেরে পরে আদালতে মামলা দায়ের করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ৪৪৭, ৩৫৪, ৩০৭, ৩২৩, ৪২৭, ৩৭৯ ও ১১৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, মামলায় উল্লিখিত সব অভিযোগ বাদীপক্ষের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। আদালতে অভিযোগের বিচারাধীন প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version