বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলামের প্রয়ানে ১০১ বিশিষ্ট যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, কক্ষপথ ৭১ -এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলাম (৭৪) গত ৪ জানুয়ারি ২০২৬, রবিবার সকালে নিউইয়র্কস্থ একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ১০১ বিশিষ্ট যুক্তরাষ্ট্র প্রবাসী।

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news
ছবি: বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলাম।

আইবিএন রিপোর্ট: নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, কক্ষপথ ৭১ -এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলাম (৭৪) গত ৪ জানুয়ারি ২০২৬, রবিবার সকালে নিউইয়র্কস্থ একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শেখ হাসিনা স্বদেশ প্রতাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র—এর সদস্য সচিব ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলামের বড় ভাই। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। বসবাস করতেন নিউইয়র্কের লং আইল্যান্ডে। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। তার ইন্তেকালের খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। এক মেয়ে বৈবাহিক সূত্রে কানাডায় বসবাস করেন। ২০১১ সাল থেকে পরিবার নিয়ে নিউইয়র্কে বসবাস করলেও পেশা ও মাটির টানে তিনি নিয়মিত দেশে যাতায়াত করতেন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর, শেখপাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান আখতার উল ইসলাম মুক্তিযুদ্ধের পর থেকেই একজন ছাত্রনেতা হিসেবে জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। যৌবনে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রবাস জীবনের আগে তিনি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণ ফোরামের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

মরহুম শেখ আখতারুল ইসলামের নামাজে জানাজা গত ৫ জানুয়ারি, সোমবার বেলা ১টায় মসজিদ দারুল কুরআনে অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরাস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

এডভোকেট শেখ আক্তার উল ইসলাম—এর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,সকল সহযোগী অংগসংগঠন সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক, কবি, শিল্পী, লেখক, বুদ্ধিজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সংগঠন গুলের পক্ষথেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্ আওয়ামী লীগ, আওয়ামী পরিবার ও সহযোগী অংগসংগঠন এর পক্ষথেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদিপ কর, অন্যতম উপদেষ্টা হাজী শফিকুল আলম, অন্যতম উপদেষ্টা ড. মহসিন আলী, অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, অন্যতম উপদেষ্টা রমেশ নাথ, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেনস ১৯৭১ ইউএসএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুলধারার রাজনৈতিক আমেরিকা-বাংলাদেশ এ‍্যালাইয়েনস সভাপতি এমএ সালাম, বীর মুক্তিযোদ্ধা ও লেখক এবং কৃষিবিদ মকবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধূরী, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ সরকার, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকীর,বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আলমগীর ভূইয়া, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন, আওয়ামী লীগ নেতা ওসমান গনি, আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ সাহা, আওয়ামী লীগ নেতা সুহাস বড়ুয়া, শেখ হাসিনা মঞ্চের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান, স্বাধীনতা চেতনা মঞ্চে যুক্তরাষ্ট্র সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াস উদ্দীন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়এর সাবেক ছাত্র নেতা আকতার হোসেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাষ্ট্র এর সভাপতি এডভোকেট মোর্শেদা জামান, কক্ষপথ ৭১ এর সাধারন সম্পাদক এডভোকেট জাকির হোসেন মিয়া, আওয়ামী লীগ নেতা টি.মোল্লাহ,আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন মোল্লা, আওয়ামী লীগনেতা একে চৌধুরী,ণযুবনেদতা খন্দকার জাহেদুল ইসলাম, ভূতত্ত্ববিদ গিয়াস উদ্দীন, শিক্ষাবিদ মোশাররফ হোসেন খান চৌধুরী, প্রকৌশলী আজিজুল ইসলাম, নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ, যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি এইচএম ইকবাল ও সাধারণ সম্পাদক কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেডএ জয়, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমান আক্তার,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ) যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন, যুব লীগ নেতা শেখ জামান হোসেন এবং আইবিএন নিউজ এর সম্পাদক আয়েশা আক্তার রুবিসহ ১০১ জন বিশিষ্ট প্রবাসী ।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version