নিউইয়র্ক কনসাল জেনারেলের সাথে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের মতবিনিময়

মিট এন্ড গ্রিট অনুষ্ঠানে কনসাল জেনারেল ও ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত প্রেস মিনিস্টার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকান্ড এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস গুলোতে সেবার মানবৃদ্ধি, প্রবাসীদের ভোটাধিকার, দল মতের উর্ধ্বে উঠে সবাইকে সেবা দেবার তথ‍্য জানান।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক এবং ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা স্থানীয় বাংলা মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক এবং ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা গত ১৭ জুন, ২০২৫ মঙ্গলবার বিকাল ৬টায় বাংলাদেশ কন্সুলেট নিউইয়র্কে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের মতবিনিময় করেন।

মিট এন্ড গ্রিট অনুষ্ঠানে কনসাল জেনারেল ও ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত প্রেস মিনিস্টার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকান্ড এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস গুলোতে সেবার মানবৃদ্ধি, প্রবাসীদের ভোটাধিকার, দল মতের উর্ধ্বে উঠে সবাইকে সেবা দেবার তথ‍্য জানান।

ছবি: নিউইয়র্ক কনসাল জেনারেল ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার সাথে স্থানীয় বাংলা মিডিয়া ব্যক্তিত্ব।

দেশে প্রবাসীদের হয়রানি বন্ধ করার ব্যাপারে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের তথ‍্য জানান। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত নেবার ব্যাপারেও বলেন।

অনুষ্ঠানে কন্সুলেটের হেড অফ চ্যান্স্যারি ও কাউন্সিলর ইশরাত জাহান সূচনা বক্তব্য রাখেন।

কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক এবং প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version