ড. ইউনুসের লন্ডন সফর প্রতিহতের ঘোষণা 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুসকে অবৈধ ও অসাংবিধানিক ভাবে বাংলাদেশ রাষ্ট্র দখলকারী ফ্যাসিস্ট বলে অভিহিত করে লন্ডনে প্রতিহত করার আহবান জানিয়েছে যুক্তরাজ্য কৃষক লীগ।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
লন্ডনের আলতাব পার্কে যুক্তরাজ্য কৃষক লীগের প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুসকে অবৈধ ও অসাংবিধানিক ভাবে বাংলাদেশ রাষ্ট্র দখলকারী ফ্যাসিস্ট বলে অভিহিত করে লন্ডনে প্রতিহত করার আহবান জানিয়েছে যুক্তরাজ্য কৃষক লীগ।

বুধবার, ৪ জুন ২০২৫, লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত সমাবেশ থেকে প্রবাসী বাঙালিদের প্রতি এ আহবান জানানো হয়, খবর বাপসনিউজ।

 এ সময় বক্তাারা বলেন, অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা দিয়েছে তাতে বাংলার জনগণ হতবাক ও ক্ষুব্ধ। যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, আজ স্বাধীন দেশে সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে জনগণের ম্যান্ডেটহীন অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ড. মোল্লা মোহাম্মদ ইউনূস সরকার। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট ইউনূস সরকার বাংলার মাটিকে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর উর্বর ভূমিতে পরিণত করতে চায়। বাংলার মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূলবোধকে নির্বাসিত করা এবং স্বাধীনতাবিরোধীদের নগ্ন উল্লম্ফনকে প্রশ্রয় দেওয়া।

সভায় বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং এটার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি যে, ফ্যাসিস্ট ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে অগ্রাহ্য করে বাংলাদেশ আওয়ামী লীগ যথোচিতভাবে তার কার্যক্রম পরিচালনা করে যাবে।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিরাজগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব এ মিল্লাত মুন্না, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান, সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ, মানবাধিকার সম্পাদক সারব আলী, ধর্ম বিষয়ক সম্পাদক সুরুক মিয়া।

সভায় বক্তব্য রাখেন লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সহ সভাপতি ময়নুল হক, শফিক আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিল্লু, সেচ্চাসেবক লীগের আন্তর্জাতিক সম্পাদক আক্তারুজ্জামান মিরন, আওয়ামী লীগ নেতা শায়েক আহমেদ মল্লিক শাকুর ওয়াদুদ, আংগুর আলী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, ফয়জুর রহমান ফয়েজ, মদব্বির হোসেন চুন্নু, জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, আবুল লেইস,কাজী মিজান, লন্ডন যুবলীগের যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ শাহীন, শ্রমিক লীগের শামীম আহমদ, ডঃ শামসুল ইসলাম প্রমুখ।

সভায় কৃষকলীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াস আলী, শামীম আহমেদ, আমিনুল হক,আলিমুদ্দিন ফইসল, জিয়া শহীদ, সৈয়দ জামিল, শিপন সিকদার, সালেহ আহমদ, মন্তর আলী রাজু, দেলওয়ার হোসেন, ইকবাল হোসেন, রেবেকা জাহান,যুক্তরাজ্য তাতী লীগ সভাপতি এম এ সালাম, নিমাই মিয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির, যুগ্ম সম্পাদক ফখরুল কামাল জুয়েল, সৈয়দ শিপু প্রমুখ।

সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগ, লন্ডন মহানগর আওয়ামী লীগ সহ যুক্তরাজ আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ, যুক্তরাজ্য মহিলা লীগ, যুক্তরাজ্য যুবলীগ, সেচ্চাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও শত শত প্রবাসী বাঙালীদের উপস্থিতি ছিলো লক্ষনীয়।

এদিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, গণতন্ত্র বিপন্ন করা, রাষ্ট্রীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দেওয়া এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে যুক্তরাজ্য তাঁতীলীগ ওয়েলস শাখার উদ্দোগে বৃটেনের কাডিফ শহরে গত ৩ রা জুন সোমবার যুক্তরাজ্য কৃষকলীগ ওয়েলস শাখার আহবায়ক শেখ মোহাম্মদ আনোয়ার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মোতালিব এর পরিচালনায় এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মকিস মনসুর, প্রধান বক্তা ছিলেন ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম. এ. মালিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক হারুন তালুকদার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক যুবনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, বদর উদ্দিন চৌধুরী বাবর, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান, ও যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, সহ আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও প্রাক্তন ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা মুহাম্মদ ইউনূসকে “অবৈধ দখলদার” আখ্যা দিয়ে যুক্তরাজ্যে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা বলেন, ইউনূস সরকার বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে জনগণের অধিকার হরণ করছে।

বক্তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সম্মানে পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “এখনই সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।”

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version