ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতের নির্দেশ উপদেষ্টা মাহদী আমিনের

প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, “শ্রমিকদের অধিকার সংরক্ষণ বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে সাথে নিয়ে একটি শ্রমবান্ধব দেশ গড়তে হবে। গত ঈদুল ফিতরে আমরা যেভাবে শৃঙ্খলা বজায় রাখতে সফল হয়েছিলাম, সেই ধারা এই ঈদেও ধরে রাখতে হবে।”

IBN-News-Logo-Blue
By
IBN News
WE Are love for news

​এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (১০ মে) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা মাহদী আমিন।

​প্রধান অতিথির বক্তব্যে মাহদী আমিন বলেন, “শ্রমিকদের অধিকার সংরক্ষণ বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে সাথে নিয়ে একটি শ্রমবান্ধব দেশ গড়তে হবে। গত ঈদুল ফিতরে আমরা যেভাবে শৃঙ্খলা বজায় রাখতে সফল হয়েছিলাম, সেই ধারা এই ঈদেও ধরে রাখতে হবে।”

​নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন, কলকারখানা অধিদপ্তরের মহাপরিচালক ফরহাদ সিদ্দিক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

​সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে ২৭টি কারখানাকে ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই কারখানাগুলোর সমস্যা সমাধানে দ্রুত একটি কমিটি গঠন করা হবে এবং মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল কাজ করবে।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “ঈদুল আজহার আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। ঝুঁকিপূর্ণ ২৭টি কারখানা আমাদের বিশেষ নজরদারিতে থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে যাতে শ্রমিকরা নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে।”

​মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান পিপিএম, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, কলকারখানা অধিদপ্তরের ডিআইজি রাজীব চন্দ্র ঘোষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Share This Article
Follow:
WE Are love for news
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version