আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নতুন কমিটি গঠিত: সভাপতি হাকিকুল ইসলাম খোকন, সম্পাদক হেলাল মাহমুদ

সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সভাপতি এবং সাংবাদিক হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূর্ণ নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। 

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
ছবি: সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সভাপতি এবং সাংবাদিক হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক।

ডেস্ক নিউজ: আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সভাপতি এবং সাংবাদিক হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূর্ণ নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

গত রবিবার, ৯ নভেম্বর ২০২৫, দুপুর ২টায় নিউইয়র্কের অস্টোরিয়ার বার্গার কিং-এ অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ।

সর্বসম্মতিক্রমে নির্বাচিত অন্যান্য পদাধিকারী সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত পদে নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন:

সিনিয়র সহ-সভাপতি: কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন, সহ-সভাপতি: মোঃ নাসির, আলমগীর ভূঁইয়া, বিশ্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, দেলওয়ার মানিক, আয়েশা আক্তার রুবি (সম্পাদক, আইবিএন নিউজ), মীর দিনার হোসেন, একেএম ফায়জুল্লাহ বাদল, সরদার আল মামুন, পংকজ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক: আরিফুর রহমান আরিফ, ফিরোজ আহমেদ কল্লোল, আবু ঈসা মনজিল, সারোয়ার হোসেন খান লিটন, নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক: সোহেল চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ পাপ্পু চৌধুরী। অন্যান্য পদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সভায় কয়েকজন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন: কলামিস্ট এমএ সালাম, মানবাধিকার কর্মী ও কলামিস্ট সেহলী পারভীন, কলামিস্ট ড. প্রদীপ রঞ্জন কর, এবিএম ওসমান গনি প্রমুখ।

সভায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন ও সরকারি নিয়ন্ত্রণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিশেষ করে বাংলাদেশে সাংবাদিক, লেখক ও কলামিস্টদের উপর সরকারি অত্যাচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়।

সভা শেষে দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version