আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসছে পাকিস্তানি প্রতিনিধি দল

যদি পাকিস্তান ও তার প্রতিবেশী দেশ ভারত যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে তিনি এই দুই দেশের সঙ্গে কোনও চুক্তি করতে আগ্রহী নন।

By
IBN News
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News &...
ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের প্রতিনিধি দল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফর করবেন। কারণ দক্ষিণ এশীয় দেশটি শুল্ক বিষয়ে একটি চুক্তি করার চেষ্টা করছে। শুক্রবার (৩০ মে) পেনসিলভানিয়া সফর শেষে মেরিল্যান্ডে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে এসে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, যদি পাকিস্তান ও তার প্রতিবেশী দেশ ভারত যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে তিনি এই দুই দেশের সঙ্গে কোনও চুক্তি করতে আগ্রহী নন।

পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ এই মাসে চার দিন ধরে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আর্টিলারি ব্যবহার করে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত থাকায়, পাকিস্তান তাদের রপ্তানির ওপর সম্ভাব্য ২৯ শতাংশ শুল্কের মুখোমুখি। ওয়াশিংটন গত মাসে বিশ্বের বিভিন্ন দেশের ওপর এই শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছিল।

এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে এসে সাংবাদিকদের ট্রাম্প বলেন ‘আপনারা জানেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।’

বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সম্প্রতি ওয়াশিংটন সফর করেন। উভয় পক্ষ জুলাইয়ের শুরুতেই একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে কাজ করছে।

ভারতের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে।

রয়টার্স গত সপ্তাহে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আলোচনার অংশ হিসেবে ভারত সম্ভবত ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তির জন্য মার্কিন কোম্পানিগুলোকে দরপত্র জমা দেওয়ার অনুমতি দেবে, যার বেশিরভাগই ফেডারেল প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আসবে।

Share This Article
Follow:
A New York-based Media Outlet under IBN Inc. We are the Favorite Choice for the Global Bengali Community, We are Committed to delivering Unbiased News & an Accurate Portrayal of Global Events.
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version