উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীতে নেক্সাস নলেজ একাডেমির শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহিঙ্গা প্রত্যাবাসন ও সংগ্রাম কমিটির প্রতিষ্ঠা সভাপতি ও সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ইকরামুল কবির চৌধুরী বাবলু। হাফেজ শাহ আলমের সভাপতিত্বে প্রতিষ্ঠানের অনুষ্ঠানটি পরিচালনা করেন নেক্সাস নলেজ একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আরিফ মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আরিফ মামুন। শুভ উদ্বোধন ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ নুর হোসাইন। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ হাকিম।
নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: মাষ্টার সাব্বির আহমেদ, হাবিব উল্লাহ, আব্দুল্লাহ আল হারুন, রিদুয়ানুল আজিজ, আকরাম ফারুক শাকিল।
অনুষ্ঠানে উপস্থিত সূধীজন ও বক্তারা বলেন, থাইংখালীবাসীর আস্থার প্রতীক নেক্সাস নলেজ একাডেমি এলাকার শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
